অভিষেক টেস্টেই উইকেটের পিছনে নিজের জাত চেনালেন ঋষভ
অভিষেক টেস্টেই উইকেটের পিছনে পাঁচটি ক্যাচ ঋষভের।
এক মাস আগে পর্যন্ত টেস্ট দলে ভাবা যেত না তাঁকে। দ্বিতীয় উইকেট রক্ষক হিসেবে যখন তাঁর নাম ঘোষণা করা হয়েছিল ভারতীয় দলে, তখনও নিশ্চিত ছিল না সুযোগ পাবেন কি না! কিন্তু দীনেশ কার্তিকের খারাপ ফর্মের কারণে তৃতীয় টেস্টে ঋষভ পন্থকে খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।

কেরিয়ারে প্রথম টেস্টে সুযোগ পেয়েই সমর্থকদের মন জিতে নিলেন ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৪ রান করার পাশাপাশি উইকেটের পিছনেও নির্ভরতা দিলেন দিল্লির এই তরুণ উইকেট রক্ষক।
দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে অল আউট করার দিকে বড় ভূমিকা নেন হার্দিক পান্ডিয়া। উইকেট নেন ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাও। ভারতীয় বোলাররা ভাল বল করলেও তাঁদের যোগ্য সহযোগীতা করেন ঋষভ।
হার্দিকরা সাফল্য পেলেও তার নেপথ্যে বড় ভূমিকা ছিল ঋষভেরই।ইংল্যান্ডের পাঁচটি উইকেটের পিছনেই হাত ছিল ঋষভের।
অভিষেক টেস্টেই উইকেটের পিছনে দাঁড়িয়ে পাঁচটি ক্যাচ নিলেন ঋষভ। অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, ওলি পোপ, ক্রিস ওকস এবং আদিল রশিদ, এই পাঁচ ব্যাটসম্যানই উইকেটের পিছনে ঋষভের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
অভিষেক টেস্টেই উইকেটের পিছনে দাঁড়িয়ে এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে খুশি ঋষভও। অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ ক্যাচ নেওয়ার নজির খুব কম উইকেট রক্ষকেরই রয়েছে।












Click it and Unblock the Notifications