Rishabh Pant: নিজের ফিনটেস নিয়ে বড় আপডেট দিলেন ঋষভ পন্থ, দেখুন ভিডিও
কেএল রাহুলের পর এবার ঋষভ পন্থ। একইদিন ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য জোড়া সুখবর। সকালেই জানা গিয়েছিল এনসিএতে রিহ্যাব শুরু করে দিয়েছেন রাহুল, আর বেলাশেষে ঋষভ বেঙ্গালুরু থেকেই দিলেন নিজের ফিটনেসের বিরাট আপডেট।
সমাজ মাধ্যমে পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে এনসিএ-র সিঁড়ি ভেঙে উপরে উঠছেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। গোটা ভিডিওতে দুটি পর্যায়কে দেখিয়েছেন। আগে কেমনভাবে সিঁড়ি ভাঙতেন ও পরে কতটা সাবলীল তিনি।

ভিডিও-র প্রথম অংশটি এনসিএ-তে যাওয়ার প্রথম দিকের। দেখা যাচ্ছে, ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় খুব কষ্ট করে সিঁড়িতে উঠছেন ঋষভ। সিঁড়ির শেষ ধাপে আসার পর দেখা যাচ্ছে তাঁর চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট।
বিগত কয়েক মাসে যে অনেকটাই ফিট হয়ে উঠেছেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে ভিডিও-র দ্বিতীয় অংশে। পরের অংশটি বর্তমান অবস্থার। তখন আর কষ্ট নেই। সিঁড়ি দিয়ে সাবলীলভাবেই উঠে আসছেন ক্রিকেটার।
Not bad yaar Rishabh ❤️❤️😂. Simple things can be difficult sometimes 😇 pic.twitter.com/XcF9rZXurG
— Rishabh Pant (@RishabhPant17) June 14, 2023
এই ভিডিও পোস্ট করার পরই রিহ্যাবে থাকা পন্থকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। তবে বেশি নজর কেড়েছেন ঋষভের বান্ধবী ঈশা নেগির কমেন্ট। পন্থের বান্ধবী লিখেছেন, "আমার ভালোবাসা।"
সমাজ মাধ্যমের এই ভিডিও ঋষভ পন্থকে নিয়ে খানিকটা হলেও স্বস্তি এনে দিচ্ছে ভারতীয় শিবিরে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঋষভ পন্থের রিহ্যাবও।

এর মাঝেই ঋষভ পন্থের তরফে স্বস্তির খবর এল। শোনাযাচ্ছে নির্ধারিত সময়েপ আগেই সেরে উঠতে চলেছেন ঋষভ পন্থ। ফলে বিশ্বকাপেই টিম ইন্ডিয়ার জার্সিতে দাস্তানা হাতে পন্থকে দেখার অপেক্ষায় ভক্তরা।












Click it and Unblock the Notifications