ধাওয়ান আউট পন্থ ইন, বিশ্বকাপের দলে অপ্রত্যাশিত সুযোগ তরুণ বাঁ-হাতির

ধাওয়ানের পরিবর্তে এবার পনেরো সদস্যের দলে ঢুকে পড়লেন পন্থ। সেই সঙ্গে এদিন সরকারিভাবে বিশ্বকাপ থেকে শিখরের ছিটকে যাওয়ায় খবরেও শিলমোহর দিল টিম,Rishabh Pant named replacement of Shikhar Dhawan

অজি ম্যাচে ধাওয়ানের আঙুলে চিড়, তিন সপ্তাহের আগে সেরে ওঠার আশা না দেখে তাই ঋষভকে ইংল্যান্ড উড়িয়ে আনা হয়েছিল। সেই চোটেরই নতুন পরীক্ষার পর ধাওয়ানের খেলার সম্ভাবনা না থাকায়, এবার পনেরো সদস্যের দলে ঢুকে পড়লেন পন্থ। সেই সঙ্গে এদিন সরকারিভাবে বিশ্বকাপ থেকে শিখরের ছিটকে যাওয়ায় খবরেও শিলমোহর দিল টিম।

বিশ্বকাপে অভিযান শেষ ধাওয়ানের, স্যান্ডবাই নয় এবার পনেরো সদস্যের দলে পন্থ

অস্ট্রেলিয়া ম্যাচের পর দিন থেকে ধাওয়ানের চোট নিয়ে ধোঁয়াশা রেখে চলেছিল বোর্ড। সরকারিভাবে জানানো না হলেও লিডসে ধাওয়ানের আঙুলের স্ক্যান হওয়ার পর খবর ছড়িয়ে পরে বিশ্বকাপ থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন কোহলির দলের তারকা ওপেনার। পরে পুরো বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়।

শিখর বিগ ম্যাচের গেমচেঞ্জার! সেকারণেই চোটের পরপরই ধাওয়ানের পরিবর্ত চাননি কোহলি। চলতি মাসের শেষের মধ্যে ধাওয়ানের সেরে ওঠা নিয়ে দল আশাবাদী থাকলেও গব্বরের নতুন স্ক্যান রিপোর্ট সেই আশায় জল ঢেলে দিয়েছে। শিখরের কভার আপ হিসেবে ইতিমধ্যেই ইংল্যান্ড রয়েছেন ঋষভ পন্থ। বলার অপেক্ষা রাখে না, শিখর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় এবার সরকারিভাবে পনেরো সদস্যের দলে ঢুকে পড়লেন পন্থ।

পনেরো সদস্যের দলে ঢুকলেও এখনই ভারতের প্রথম একাদশে ঢোকা কঠিন পন্থের। মনে করা হচ্ছিল, শিখরের পরিবর্তে ওপেনিংয়ে ঢুকে পড়তে পারেন পন্থ। পাকিস্তান ম্যাচে শিখরের জায়াগায় ওপেনিং করা লোকেশ রাহুল অর্ধশতরান করেছেন। রোহিতের সঙ্গে রাহুলের শতরান পার্টনারশিপও ছিল। ফলে ওপেনিংয়ে রোহিত-রাহুল জুটির উপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিক পাক ম্যাচে যতটুকু সুযোগ পেয়েছেন তাতে চার নম্বরে নেমে দায়িত্ব নিয়ে খেলেছেন বিজয় শংকর। সেই সঙ্গে ম্যাচে দুটি উইকেট পেয়েছেন ভারতীয় দলে নবাগত এই অল-রাউন্ডার।সেক্ষেত্রে চার নম্বরেও পন্থের জায়গা করে নেওয়া কঠিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+