T20 World Cup: বিশ্বকাপের মঞ্চেই ভারতীয় দলে প্রত্যাবর্তন পন্থের! রোহিতের সঙ্গী হচ্ছেন বিরাট? রইল বড় আপডেট

আইপিএলের পরই শুরু টি২০ বিশ্বকাপ, চলতি মাসের শেষেই দল নির্বাচন। কারা থাকবেন ভারতীয় দলে? তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। তবে সবথেকে বেশি জল্পনা উইকেটরক্ষক হবেন তা নিয়ে, একটি স্লটের জন্য লড়াইয়ে আছেন একাধিক জন।বাকিদের টেক্কা দিয়ে বিশ্বকাপের দলে প্রত্যাবর্তন ঘটছে পন্থেরই?

টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলে খুব বেশি চমক থাকার সম্ভাবনা নেই। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে টি২০ বিশ্বকাপের দলে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ঋষভ পন্থের। দুর্ঘটনার দেড় বছর পর আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করেছেন। এবার জাতীয় দলের দরজাও তাঁর সামনে খুলতে চলেছে। সেটা সরাসরি বিশ্বকাপের মঞ্চেই সম্ভবত।

Rishabh Pant

১৬ মাসেরও বেশি আগে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে ভারতীয় ক্রিকেটের বৃত্তের বাইরে চলে যাওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ভারতীয় দলে ফেরার জন্য প্রবল ভাবেই লড়াইয়ে আছেন।বিশ্বকাপে ভারতীয় দলে সবচেয়ে বেশি লড়াই হতে পারে কিপার ব্যাটার পজিশন। একটি পদের জন্য অনের দাবিদার। পন্থ, রাহুল, জীতেশ শর্মা, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে নিজের নামটা ভাসিয়ে রেখেছেন সঞ্জু স্যামসনও। তবে এখনও পর্যন্ত পারফরম্যান্সের নিরিখে সুযোগ পাওয়ার লড়াইয়ে এগিয়ে সঞ্জু ও পন্থই।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পন্থের জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে বলেছেন, আরও কয়েকটা ম্যাচ যেতে দিন।ও খুব ভালো করছে, যেমনটা আপনারা সবাই দেখেছেন, ব্যাটিং ভালোই করছে। তাঁর ফর্মও অসাধারণ, বিশেষ করে আইপিএলের দুই ম্যাচে সে যেভাবে ব্যাটিং করেছে। আরও এক সপ্তাহ যেতে হবে এবং আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারব, যদি নির্বাচকরা তাকে বাছাই করতে চান। তবে সে পুরোপুরি ফিট।'

পন্থের মতোই দলে টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছেন বিরাট কোহলিও। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই উল্লেখ করা হয়েছে। আরসিবির গত ম্যাচেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। অপরাজিত ১১৩ রানের ইনিংস খেলেন তিনি।এখনও পর্যন্ত আইপিএলে ৫ ম্যাচ খেলে কোহলির রান ৩১৬। এর মধ্যে একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।। সর্বোচ্চ স্কোর ১১৩। গড় ১০৫.৩৩।ফলে তাঁর দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও প্রশ্ন থাকার কথা নয়।

তবে বিশ্বকাপের দলে চমক হতে পারেন মায়াঙ্ক যাদব।২২ গজে গতির নতুন রাজা এখন লখনউ সুপার জায়ান্টসের এই পেসার।লখনউ সুপার জায়ান্টসের এই পেসার অভিষেক ম্যাচ থেকেই নিজের আগুনে গতিতে সকলের নজর কেড়েছেন। চলতি আইপিএলে সর্বোচ্চ গতিবেগে বল করার রেকর্ড তাঁরই দখলে। আরসিবির বিরুদ্ধে ম্যাচে একটি বল ১৫৬.৭ কিমি বেগে করেন মায়াঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+