যুবরাজ ও শেহওয়াগের মতোই ভয়ঙ্কর ঋষভ, মত এই ভারতীয় ক্রিকেটারের
যুবরাজ ও শেহওয়াগের মতোই ঋষভ, মত এই ভারতীয় ক্রিকেটারের
ভারতের তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থের ভূয়শী প্রশংসায় ভরিয়ে দিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। সঠিক সুযোগ পেলে পন্থ ভারতীয় ক্রিকেটের রত্নে পরিণত হবে বলেও মনে করেন চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার। ঋষভ সম্পর্কে ঠিক কি কি বললেন রায়না, জেনে নিন।

ঋষভকে নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে শতরান করা ঋষভ পন্থকে ২০১৯-র ইংল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। তবে সেভাবে দাগ কাটতে পারেননি পন্থ। এরপর ঘরে ও বাইরে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়েও প্রচুর ভুলচুক করেন তরুণ ক্রিকেটার।

বাদ ঋষভ
মুখে না বললেও ঋষভ পন্থের পারফরম্যান্সে যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যে খুশি নয়, তা পরিস্কার। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থের পরিবর্তে কেএল রাহুলকে উইকেটরক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। টেস্টেও অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার সঙ্গে কড়া টক্কর দিতে হচ্ছে তরুণ ক্রিকেটারকে।

ঋষভ দুর্দান্ত
ঋষভ পন্থকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা যাই বলুন, সোশ্যাল মিডিয়ায় যতই মিম তৈরি হোক, তরুণ ক্রিকেটারকে তাঁর দুর্দান্ত লাগে বলে জানিয়েছেন ভারতের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না। পন্থের মধ্যে তিনি ভারতীয় লেজেন্ড তথা বিধ্বংসী যুবরাজ সিং ও বীরেন্দ্র শেহওয়াগের ছায়া দেখতে পান বলে জানিয়েছেন রায়না। উল্লেখ্য ঋষভ পন্থের প্রতি আস্থাশীল যুবরাজ সিং নিজেও।

যেন দ্রাবিড়
ঋষভ পন্থের গুন নিয়ে বলতে গিয়ে লেজেন্ড রাহুল দ্রাবিড়কে টেনে এনেছেন সুরেশ রায়না। বলেছেন, পন্থের ফ্লিক দেখে তাঁর অনেক সময় 'দ্য ওয়াল'র কথা মনে পড়ে। সময় ও সুযোগ পেলে ঋষভ বিকশিত হবেন বলে মনে করেন রায়না।












Click it and Unblock the Notifications