সচিন, ধোনি, কোহলি পারেননি! অস্ট্রেলিয়ায় করে দেখালেন তরুণ পন্থ! কী বলছে পরিসংখ্যান

সচিন, ধোনি, কোহলি পারেননি! অস্ট্রেলিয়ায় করে দেখালেন তরুণ পন্থ! কী বলছে পরিসংখ্যান

কিংবদন্তি সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও রান মেশিন বিরাট কোহলি যা পারেননি, তা করে দেখালেন ভারতের উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থ। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এক অনবদ্য মাইলফলক স্থাপন করেছেন ঋষভ। ইতিহাসের পাতায় নাম লিখিয়েও অবশ্য নির্লিপ্ত দেশের তরুণ ক্রিকেটার। এই অফবিট রেকর্ড সম্পর্কে হয়তো জানেনই না পন্থ।

প্রথম ভারতীয় ব্যাটসম্যান

প্রথম ভারতীয় ব্যাটসম্যান

প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে পরপর আটটি টেস্ট ইনিংসে ২৫ ও তার বেশি রান করেছেন ঋষভ পন্থ। তাঁর এই নজির দেখে ঈর্ষান্বিত হতে পারেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি কিংবা এ প্রজন্মের বিরাট কোহলি। কারণ কেউই পন্থের রেকর্ডের ধারেকাছেও নেই।

মেলবোর্ন টেস্টে পন্থ

মেলবোর্ন টেস্টে পন্থ

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে ৪০ বল খেলে ২৯ রান করেছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাট থেকে তিনটি দুর্দান্ত চার এসেছে। অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে পন্থের অর্ধশতরান পার্টনারশিপও হয়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভের পরপর স্কোর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঋষভের পরপর স্কোর

ঋদ্ধিমান সাহা চোট পেয়ে গেলে ২০১৮ সালের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় টেস্ট দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন ঋষভ পন্থ। ওই সিরিজে ব্যাট হাতে কামাল করেছিলেন ভারতের তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর সাত ইনিংসে যথাক্রমে ২৫, ২৮, ৩৬, ৩০, ৩৯, ৩৩ ও অপরাজিত ১৫৯ রান করেছিলেন ঋষভ।

ঋষভের টেস্ট কেরিয়ার

ঋষভের টেস্ট কেরিয়ার

ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৪টি টেস্ট ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তাঁর ব্যাট থেকে এসেছে ৮৪৩ রান। টেস্টে পন্থের ব্যাটিং গড় ৩৮.৩১। সর্বোচ্চ স্কোর অপরাজিত ১৫৯। ভারতের হয়ে টেস্টে উইকেটের পিছনে দাঁড়িয়ে এখনও পর্যন্ত ৬৩টি ক্যাচ নেওয়ার পাশাপাশি দুই জন ব্যাটসম্যানকে স্ট্যাম্প করেছেন পন্থ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+