Rishabh Pant: বিশ্বকাপের মাঝেই ঋষভকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই, কোন সিরিজে করছেন প্রত্যাবর্তন?
বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ জিতে বালো ছন্দে আছে টিম ইন্ডিয়া। রবিবার লখনউতে ভারতীয় দল খেলতে নামছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের আগে একটা সুখবর রয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য। টিম ইন্ডিয়া ঋষভ পন্থের প্রত্যাবর্তনের দিনক্ষণ অনেকটাই চূড়ান্ত হয়ে গেল। নতুন বছরের শুরুতেই ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যাবে পন্থকে।
একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের তথ্য অনুসারে, আগের থেকে অনেকটাই ফিট হয়ে গিয়েছেন পন্থ। ইতিমধ্যেই বেশ কিছু প্র্যাক্টিস ম্যাচেও তাঁকে ব্যাট হাতে দেখা গিয়েছে। এবার ঘরোয়া ক্রিকেটেও মাঠে নামবেন। কিন্তু জাতীয় দলে কবে ফিরবেন পন্থ? রবিবার সকালে বিরাট আপডেট পাওয়া গেল বিসিসিআইয়ের পক্ষ থেকে।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ রয়েছে। তার পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টিম ইন্ডিয়া। এই দুটি সিরিজেও পন্থকে দেখা যাবে না। প্রোটিয়া সফরে সেখানে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে দলটির।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্তা সংশ্লিষ্ট ওয়েবসাইটিকে বলেছেন, 'ঋষভের দলে ফিরতে এখনও কিছুটা সময় লাগবে। নেটে ব্যাট করতে দেখে ভাল লাগছে। তবে তার জন্য আরও কিছু সময়ের প্রয়োজন। ওকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে হবে। সম্ভবত সব কিছু ঠিকঠাক থাকলে আফগানিস্তানের বিরুদ্ধে প্রত্যাবর্তন সম্ভব হতে পারে। কিন্তু আবার, এটা এখনও নিশ্চিত নয়।'

গত বছরের শেষের দিকে গাড়ি দুর্ঘটনার কবলে পড়াল পর অস্ত্রোপ্রচার হয়েছে পন্থের। দীর্ঘদিন ধরেই তিনি মাঠে ফেরার লড়াইও চালাচ্ছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জোরকজমে চলছে তাঁর রিহ্যাব। চলতি বছরে আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপ ফাইনাল, এশিয়া কাপ, বিশ্বকাপ সহ সব টুর্নামেন্টেই মাঠের বাইরে থাকতে হয়েছে পন্থকে।












Click it and Unblock the Notifications