সিডনি-তে স্টার্ক, কামিন্সদের উপরে পন্থের 'মস্তানি', পেলেন দ্বিতীয় টেস্ট শতরান
পূজারার পর এবার ঋষভও সিডনি টেস্টে শতরানের গন্ডী পার করলেন। ১৩৭ বলে এদিন ১০০ রানের এক দুরন্ত ইনিংস ক্রিকেট প্রেমীদের উপহার দেন ঋষভ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ঋষভের এটা দ্বিতীয় শতরান।
পূজারার পর এবার ঋষভও সিডনি টেস্টে শতরানের গন্ডী পার করলেন। ১৩৭ বলে এদিন ১০০ রানের এক দুরন্ত ইনিংস ক্রিকেট প্রেমীদের উপহার দেন ঋষভ। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ঋষভের এটা দ্বিতীয় শতরান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি শতরান আছে তাঁর। সেই সফরেও সিরিজে শেষ টেস্ট ম্যাচে শতরান করেছিলেন ঋষভ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেও শেষ টেস্টে শতরান করলেন তিনি। আক্রমণাত্মক মেজাজেই খেলতে ভালোবাসেন দিল্লির এই উইকেট-রক্ষক ব্যাটসম্য়ান। এদিন ব্যাট করতে নামার পর থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন তিনি। যার ফলে চা-পানের বিরতির পরেই তিনি শতরানে পৌঁছে যান।













Click it and Unblock the Notifications