ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে, কেমন আছেন ভারতীয় দলের তারকা?

ঋষভ পন্থের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে। গুরুতর আহত ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। দিল্লি থেকে উত্তরাখণ্ড যাওয়ার সময় পন্থের গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে, আগুনও ধরে যায়। দুর্ঘটনাস্থল থেকে পন্থকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

দুর্ঘটনার কবলে ঋষভ

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ঋষভ পন্থ নিজেই মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন। উত্তরাখণ্ডের রুরকির নারসান বর্ডারের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে পন্থ একাই ছিলেন। আগুন ধরে যাওয়ার পর নিজেকে বাঁচাতে তিনি গাড়ির জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। তাঁর মাথা, পা ও শিনে আঘাত লেগেছে। শরীরের সামান্য অংশ আগুনে পুড়লেও তা গুরুতর নয় বলেই মনে করছেন চিকিৎসকরা। পন্থকে প্রথমে ভর্তি করা হয়ে সক্ষম হাসপাতালে। সেখান থেকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে পাঠানো হয়েছে।

ভর্তি দেরাদুনের হাসপাতালে

পন্থের এই দুর্ঘটনার খবর এবং দুর্ঘটনাস্থল ও পন্থের আঘাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠা দেখা দেয় তাঁর অনুরাগীদের মধ্যে। পন্থকে শ্রীলঙ্কা সিরিজের দলে রাখা হয়নি। তাঁকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যেতে বলা হয়েছিল। পন্থের হাঁটুর কর্মক্ষমতা ও জোর বাড়ানোর জন্য সপ্তাহ দুয়েকের রিহ্যাব চলার কথা ছিল এনসিএতে। যাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে তিনি ফিট হয়ে নামতে পারেন সে কারণেই সাদা বলের সিরিজ থেকে বিশ্রাম দিয়ে রিহ্যাবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যদিও এই দুর্ঘটনার জেরে পন্থ কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে সংশয় তৈরি হলো।

বিপন্মুক্ত পন্থ

এনসিএ-র ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ টুইটে জানিয়েছেন, পন্থ এখন বিপন্মুক্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন লক্ষ্মণ। উত্তরাখণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল অশোক কুমার বলেছেন, ভোর সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে রুরকির কাছে মহম্মদপুর জাটে। গাড়ি চালানোর সময় পন্থ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে।

কবে মাঠে ফিরতে পারবেন?

কবে মাঠে ফিরতে পারবেন?

বাংলাদেশ সফরে একদিনের সিরিজে খেলেননি পন্থ। ফিটনেসজনিত কারণেই। সিরিজ শুরুর আগের দিন তিনি দেশে ফিরেছিলেন। যদিও দুই টেস্টের সিরিজে খেলেন। মীরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১০৪ বলে ৯৩ রানের ইনিংস খেলেন। ভারত এই সিরিজ জেতে ২-০ ব্যবধানে। বাংলাদেশ থেকে পন্থ দুবাই গিয়েছিলেন। সেখানে মহেন্দ্র সিং ধোনির পরিবারের সঙ্গে পন্থকে দেখা গিয়েছিল। দেশে ফিরে এনসিএতে রিহ্যাবে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই দুর্ঘটনা। ফলে যা পরিস্থিতি তাতে ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সিরিজে পন্থের খেলা নিয়ে তৈরি হলো বড় অনিশ্চয়তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+