ICC Ranking: টেস্টে বিরাটকেও টপকে গেলেন পন্থ, শীর্ষস্থান ধরে রাখলেন ভারতীয় তারকা পেসার

দুর্ঘটনার অন্ধকার অধ্যায় কাটিয়ে আগেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেছিলেন ঋষভ পন্থ। তবে টি২০ বা একদিনের তুলনায় টেস্টে ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা রাজকীয়ভাবেই হয়েছে। চেন্নাইতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান এসেছিল ঋষভ পন্থের ব্যাট থেকে। বেঙ্গালুরুতে ভারত হারলেও পন্থ কিন্তু নিজের কাজটা করেছেন, এক রানের জন্য শতরান না পেলেও ক্রম তালিকায় উন্নতি করলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক।

২০২২ সালে ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। এরপর থেকে প্রায় এক বছরের বেশি সময় ধরে ২২ গজ থেকে দূরে ছিলেন। দেড় বছরের বেশি সময় পর টেস্টে ক্রিকেটে প্রত্যাবর্তন হয়। দীর্ঘ সময় ধরে খেলতে না পারায় আইসিসির ক্রম তালিকাতেও তার প্রভাব পড়ে, অনেকটাই নীচে চলে যান পন্থ। কিন্তু সাদা জার্সিতে প্রত্যাবর্তন করতেই ব্যাট হাতে পুরানো মেজাজে দেখা যাচ্ছে পন্থকে।

বৃহস্পতিবার থেকে পুনেতে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট। চোট আঘাতের সমস্যা কাটিয়ে উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান হিসেবেই পন্থ খেলবেন। দ্বিতীয় ম্যাচে নামার আগে বিরাট সুখবর পেলেন পন্থ। টেস্টে আইসিসি ক্রম তালিকায় অনেকটাই উন্নতি করেছেন পন্থ। তিন ধাপ উপরে উঠে ব্যাটসম্যানদের মধ্যে ছয় নম্বরে স্থানে আছেন ভারতীয় তারকা ক্রিকেটার। এমনকি বিরাট কোহলিকেও ছাপিয়ে গিয়েছেন পন্থ।

বর্তমানে টেস্টে কোহলির স্থান আট ‌নম্বরে। ৭২০ পয়েন্ট রয়েছে বিরাটের নামের পাশে। বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন কোহলি। কিন্তু তাও কোহ‌লির স্থান নীচে নামল। তবে ৭৪৫ পয়ে‌ন্ট নিয়ে বর্তমানে ছয় নম্বরে আছেন পন্থ। ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার উপরে আছে যশস্বী জয়সওয়াল। ৪ নম্বরে আছেন যশস্বী। রোহিত আছেন ১৬ নম্বরে।

IND vs NZ: কানপুরের জয় উপভোগ করলে মেনে নিতে হবে বেঙ্গা‌লুরুর পরাজয়, দলের রণকৌশ‌ল নিয়ে সপাটে জবাব গম্ভীরের
অন্যদিকে টেস্টে বোলারদের মধ্যে আইসিসির তালিকায় প্রথম দুই স্থান ধরে রেখেছেন দুই ভারতীয় বোলার। ৮৭১ পয়েন্ট নিরয়ে ১ নম্বরে জসপ্রীত বুমরাহ, ৮৪৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন রবিচন্দ্রন অশ্বিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+