রবি শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার পন্থের, দেখুন সেই ভাইরাল ভিডিও
রবি শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার পন্থের, দেখুন সেই ভাইরাল ভিডিও
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ঋষভ পন্থের। তিনি দাঁড়াতে না পারলে এই ম্যাচ জিতে বের করে নিতে পারত না ভারত এবং এর ফলে হাতছাড়া হতো ওডিআই সিরিজ। এই ম্যাচে ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রানের উপর ভর করে ২-১ ব্যবধানে সিরিজ জেতে ভারত। টপ অর্ডারের ব্যর্থ একাই ঢেকে দেন এই বিধ্বংসী ক্রিকেটার।

ওল্ড ট্রাফোর্ডে ভারতের পারফরম্যান্স:
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত। প্রথম ম্যাচে রোহিত শর্মার দল জিতলেও ভারতীয় দল ১০০ রানে পরাস্ত হয় দ্বিতীয় এক দিনের ম্যাচে। এই অবস্থায় তৃতীয় একদিনের ম্যাচে জিততেই হত ভারতকে সিরিজ জিততে হলে। টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৪৫.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। অধিনায়ক জস বাটলার করেন ৬০ রান। জেসন রয় করেন ৪১ রান। মঈল আলি এবং ক্রেগ ওভার্টন করেন যথাক্রমে ৩৪ এবং ৩২ রান। জো রুট এবং জনি বেয়ারস্টো রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। ভারতের হয়ে চারটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। তিনটি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। ২৬০ রান তাড়া করতে নেমে চরম ব্যর্থ হয় ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, সূর্যকুমার যাদব রান পাননি। ঋষভ পন্থের অপরাজিত ১২৫ রান এবং হার্দিক পান্ডিয়ার ৭১ রানের ইনিংসের সৌজন্যে ম্যাচটি জেতে ভারত। ম্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ।

রবি শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার:
ম্য়াচের সেরা নির্বাচিত হওয়া ঋষভ পন্থ শ্যাম্পেনের বোতল উপহার পান যা তিনি তুলে দেন রবি শাস্ত্রীর হাতে। রবি শাস্ত্রী পোস্ট ম্যাচ শো-এ বিশেষজ্ঞের ভূমিকা পালন করছিলন কারণ ধারাভাষ্যকার হিসেবে স্কাই স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। সেখানে পোস্ট ম্যাচ প্রেসেন্টেশন-এর পর রবি শাস্ত্রীকে শ্যাম্পেনের বোতল উহার দেন ঋষভ। এমনকী শ্যাম্পেনের বোতল খুলে সেলিব্রেট করতে দেখা যাযরোহিত শর্মা- বিরাট কোহলিকে।

ঋষভের অবদান:
এই ম্যাচটি ভারত জিতেছে একমাত্র ঋষভ পন্থের কারণেই। ভারতীয় দলের টপ অর্ডার যখন চূড়ান্ত ব্যর্থ তখন ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জয় এনে দেন ঋষভ। তরুণ এই উইকেটরক্ষক- ব্যাটসম্যান যদি দাঁড়াতে না পারতেন তা হলে ম্যাচ জিততে পারত না ভারত। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন ঋষভ পন্থ। ১১৩ বলে ১২৫ রান করেন তিনি। ১৬টি চার এবং ২টি ছয় দিয়ে ইনিংস সাজানো ছিল ঋষভের।

ইংল্যান্ড সফরে ভারতের পারফরম্যান্স:
ইংল্যান্ড সফরে এজবাস্টন টেস্ট হেরে শুরুটা প্রত্যাশা মতো করতে না পারলেও সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে ভারত। এক ম্যাচ বাকি থাকতে জিতে নেয় টি-২০ সিরিজ। ২-১ ব্যবধানে সেই সিরিজ শেষ হয়েছিল। ২-১ ব্যবধানেই ভারত জেতে ওডিআই সিরিজও। প্রথম ভারত অধিনায়ক হিসেবে সাদা বলের দুই ফরম্যাটেই ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানোর নজির এই সিরিজে তৈরি করেন রোহিত।
Pant gave Shastri 🔥 pic.twitter.com/dE1Xgx81w4
— GK (@gkagg9) July 17, 2022
Virat Kohli offering Ravi Shastri the champagne bottle after the win. pic.twitter.com/vchQCOH8Zv
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 17, 2022












Click it and Unblock the Notifications