T20 World Cup: ফাইনাল ম্যাচের আগে ভারতীয় শিবিরে অতিরিক্ত উইকেটরক্ষক! সেমিতে সেরা ফিল্ডার হলেন কে? দেখুন ভিডিও
টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে বার্বাডোজে পৌঁছে গেল ভারতীয়। সেমিফাইনাল ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গায়ানা থেকে বার্বাডোজে চলে এল টিম ইন্ডিয়া। মাঝে মাত্র একদিনের ব্যবধান। তারপরই ফাইনাল ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে। ফলে দক্ষিণ আফ্রিকার থেকেও টিম ইন্ডিয়ার কঠিন প্রতিপক্ষ যেন ক্লান্তি।
গায়ানতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল। ম্যাচ শেষে ভারতীয় দলের সাজঘরে দেখা গেল একজন অতিরিক্ত উইকেটরক্ষককে। ভারতীয় দলে আছেন ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনের মতো দুই স্পেশ্যালিস্ট উইকেটরক্ষক। কিন্তু তার পরেও টিম ইন্ডিয়ার শিবিরে দেখা গেল দীনেশ কার্তিককে। কিন্তু কি কারণে ভারতীয় দলের সাজঘরে কার্তিকের আগমন?

বিসিসিআইয়ের পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিও-তে দেখা গিয়েছে ম্যাচে পর সাজঘরে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করছেন ফিল্ডিং কোচ টি দিলীপ। তিনি একে একে বুমরাহ, জাদেজা সহ অন্য ক্রিকেটারদের ফিল্ডিংয়ের প্রশংশা করেন। তবে বাড়তি প্রশ্ংসা শোনা গলে সূর্যকুমনার যাদব, কুলদীপ যাদব এবং পন্থকে নিয়েই। এরপরঅ দিলীপ ঘোষণা করেন আজকের বিশেষ অতিথি দীনেশ কার্তিক।
প্রাক্তন সতীর্থকে করতালি দিয়ে স্বাগত জানান টিম ইন্ডিয়ার সদস্যরা। অনেকদিন পর ভারতীয় দলের সাজঘরে এসে আবেগতাড়িত হয়ে পড়লেন কার্তিক নিজেও। প্রথমেই তিনি বলেন, যে পদক প্রদান করেছেন সচিন তেন্ডুলকর থেকে ভিভ রিচাডর্সের মতো তারকারা, সেই পুরস্কার তুলে দেওয়ার জন্য অবশেষে আমার ডাক পড়ল।
📽️ 𝗗𝗿𝗲𝘀𝘀𝗶𝗻𝗴 𝗥𝗼𝗼𝗺 𝗕𝗧𝗦 | 𝗜𝗻𝗱𝗶𝗮 𝘃𝘀 𝗘𝗻𝗴𝗹𝗮𝗻𝗱 | 𝗙𝗶𝗲𝗹𝗱𝗲𝗿 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗺𝗮𝘁𝗰𝗵
— BCCI (@BCCI) June 28, 2024
A sharp cricketing mind and a gem of a person presented the fielding medal 🏅 after the Semi-Final 😎
WATCH 🎥🔽 - By @RajalArora | #T20WorldCup | #TeamIndia | #INDvENG
এরপর দীনেশ কার্তিক বলেন, দুই বছর আগে, একই প্রতিপক্ষ, একই খেলা এবং আমার মনে আছে আমরা কীভাবে ড্রেসিংরুমে ছিলাম, অ্যাডিলেডে বিষয়গুলি আমাদের জন্য ভালো হয়নি। সেখান থেকে আপনারা যেখানে পৌঁছেছেন এখন দেখার জন্য দুর্দান্ত। রোহিত শর্মা এই দলটিকে সত্যিই ভাল নেতৃত্ব দিয়েছেন এবং রাহুল ভাইয়ের একটি দুর্দান্ত যাত্রা ছিল।'
এরপর সেরা ফিল্ডার হিসাবে ঘোষিত হয় ঋষভ পন্থের নাম। পন্থকে পদক পড়ি্য়ে দেন কার্তিক।এই নিয়ে চলতি টি২০ বিশ্বকাপে দ্বিতীয় সেরা ফিল্ডারের পদক পেলেন ঋষভ পন্থ।












Click it and Unblock the Notifications