Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rishabh Pant: আইপিএলে খেলতে দেখা যাবে ঋষভ পন্থকে? নিলামের আগে বড় আপডেট দিলেন তারকা ক্রিকেটার

প্রায় এক বছর আগে এই ডিসেম্বর মাসে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। এরপর কেটে গিয়েছে প্রায় ১২ মাস। একটা সময় টিম ইন্ডিয়ার অন্যতম ভরসা পন্থের জীবন যেন বদলে গিয়েছে গত ১ বছরে। মাঠের বাইরে কেটে গিয়েছে এক বছর। এ বার ব্যাট বলের বৃত্তে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন পন্থ।

২০২৪ সালের আইপিএলের জন্য ঋষভ পন্থকে দল রেখেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। তারকা ক্রিকেটারের আইপিএল খেলার যে একটা সম্ভাবনা আছে, তা দিল্লির দল গঠন থেকেই স্পষ্ট। এবার নিলামের আগে নিজের ফিনটেসের বড় আপডেট দিলেন পন্থ। নিজের সোশ্যাল সাইটে পন্থ একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে ভারী ওজন তুলতে দেখা গিয়েছে তাঁকে। সাইক্লিংও করেছেন বেশি কিছু ক্ষণ।

Rishabh Pant

একইসঙ্গে এই ভিডিওতে কাঁধ এবং কোমরের জোর বাড়ানোর ব্যায়ামও করতে দেখা যাচ্ছে ভারতীয় দলের তারকা এই ক্রিকেটারকে।ভিডিও-র সঙ্গে পোস্ট করা ক্যাপশনে পন্থ লিখেছেন, "প্রত্যেকটা প্রচেষ্টার সঙ্গে ফিরে আসার প্রক্রিয়া চলছে।" অর্থ্যাত আগের থেকে তিনি যে অনেকটাই ফিট সেটাই এই ভিডিও-র মাধ্যমে বুঝিয়েছেন পন্থ।

গোটা ভিডিওতে কখনওই খুব বেশি অস্বস্তিতে দেখা যায়নি পন্থকে। তা দেখে সমর্থকদের ধারণা, ঋষভ শারীরিক ভাবে এখন অনেকটাই সুস্থ। তাঁর মাঠে ফেরা সময়ের অপেক্ষা। ২৬ বছর বয়সি ভারতীয় তারকার জিমের ভিডিও দেখে বোঝাই যায় যে তিনি আগের থেকে অনেকটা সুস্থ হয়েছেন এবং তাঁর জিমের ওয়ার্কআউটও আরও কড়া হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনার জেরে ২০২৩ সালের আইপিএল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, বিশ্বকাপ, এশিয়া কাপ মতো বড় বড় টুর্নামেন্ট খেলতে পারেননি। তাঁকে ফের বাইশ গজে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও। ইতিমধ্যেই মাঠে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। নতুন বছরের আইপিএল দিয়েই হয়তো কামব্যাক করবেন ঋষভ।


ঋষভ পন্থকে দলে রেখেই আইপিএল পরিকল্পনা সাজাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়-রিকি পন্টিংরা। নভেম্বর মাসে কলকাতায় বসেছিল দিল্লি দলের শিবির, সেখানে উপস্থিতও ছিলেন পন্থ।

দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আভাস দিয়েছিলেন আগামী মরসুমে ঋষভ পন্থ খেলবেন। সেই মতো পন্থকে দলে রাখা হয়েছে। তবে পুরো ফিট না হলে সমস্যায় পড়তে হতে পারে দিল্লিকে। কারণ দলের দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে রয়েছেন অভিষেক পোড়েল। গত বছর কয়েকটি ম্যাচে খেলেছিলেন তরুণ এই ক্রিকেটার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+