IPL 2024: আইপিএল শুরুর ১২ দিন আগে বিরাট ধাক্কা, দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে নেই ঋষভের নাম
আইপিল শুরু হওয়ার মাত্র ১২ দিন আগে ঋষভ পন্থকে নিয়ে শুরু হল নতুন জল্পনা। দুর্ঘটনার জন্য এক বছরের বেশি সময় ধরেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন পন্থ। আইপিএলের মঞ্চকেই প্রত্যাবর্তনের জন্য পাখির চোখ করেছিলেন ভারতীয় এই ক্রিকেটার। কিন্তু টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগে বিধি বাম।
ঋষভ পন্থকে দলে রেখেই আসন্ন মরশুমের জন্য রনকৌশল সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস দল। কিন্তু রবিবার পন্থকে নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট। দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে তাঁর নাম নেই। কিন্তু কেন তারকা ক্রিকেটারকে প্রাথমিক দলে রাখলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংরা।

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন দলের অধিনায়ক ৫ মার্চের মধ্যেই ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবেন। তবে তিনি এখনও সেটা পাননি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে।
দিল্লি ক্যাপিটালস অধিনায়ক এ বারের আইপিএলে খেললেও শুরুর দিকে কিপিং করবেন না বলেই মনে করা হচ্ছে। ব্যাটিংয়ে যাতে দলের সেরাটা দিতে পারেন
আইপিএল ২০২৪-এর জন্য ইতিমধ্যেই সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। যদিও পুরো টুর্নামেন্টের জন্য নয়, বরং প্রথম ১৫ দিনের জন্য ক্রীড়াসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয় বিসিসিআইয়ের তরফে। ডাবল হেডার-সহ প্রথম ১৫ দিনে খেলা হবে মোট ২১টি ম্যাচ।
২২ মার্চ থেকে এবারের আইপিএল মরশুম শুরু হবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামতে হবে দিল্লি ক্যাপিটালসকে। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তাই স্বাভাবিকভাবেই পন্থকে নিয়ে দিল্লি সমর্থকরা চিন্তায়। ।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দীর্ঘদিন ধরেই রিহ্যাব চলছিল ঋষভ পন্থের। ভারত-আফগানিস্তান ম্যাচের সময় বিরাটদের সঙ্গে আড্ডা মারেন। তার আগে নেটে ঋষভের ব্যাটিং দেখা গিয়েছিল।












Click it and Unblock the Notifications