ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ, ভারতীয় উইকেটকিপার হিসেবে নয়া মাইলস্টোন
ধোনির রেকর্ড ভাঙলেন পন্থ, ভারতীয় উইকেটকিপার হিসেবে নয়া মাইলস্টোন
ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ। ভারতীয় উইকেটকিপার হিসেবে ব্রিসবেন আজ ঋষভ পন্থের নয়া মাইলস্টোন। বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ রান করা মাত্রই টেস্ট কেরিয়ারে বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ঋষভ।

হাজার রান পূর্ণ করলেন পন্থ
টেস্ট কেরিয়ারে ২৭তম ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন ঋষভ। এই রেকর্ডে ভারতীয় উইকেটকিপারদের মধ্যে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১ হাজার রান পূর্ণ করলেন পন্থ। এই নজিরে পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন তিনি।

ধোনির কোন রেকর্ড টপকে গেলেন পন্থ
এর আগে ভারতের প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি ৩২টি ইনিংসে ১ হাজার টেস্ট রান সংগ্রহ করেছিলেন। ব্রিসবেন আজ ১ রান হাঁকিয়ে পন্থ সেই রেকর্ডই ভেঙে দেন। ধোনির থেকে ৫ ইনিংস কম খেলে পন্থ এই রান হাঁকান।

ভারতীয়দের মধ্য়ে ১ নম্বরে পন্থ
ভারতীয় উইকেটকিপারদের মধ্যে টেস্টে দ্রুততম ১০০০ রান হাঁকানোয় সেক্ষেত্রে ধোনিকে টপকে ১ নম্বরে উঠে এলেন পন্থ। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফারুখ ইঞ্জিনিয়র। তিনি ৩৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ১০০০ টেস্ট রান করেন। চার নম্বরে কিপার ঋদ্ধিমান সাহা রয়েছেন। যিনি ৩৭টি টেস্ট ইনিংসে ১ হাজার রান করেছিলেন।

পন্থের হাফ সেঞ্চুরি
ব্রিসবেন টেস্টে ধোনির নজির টপকে যাওয়ার পাশাপাশি এদিন, গাব্বায় ব্যাট হাতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্থ। তাঁর ব্যাটেই শেষ টেস্ট জিতে সিরিজ ২-১ করার স্বপ্ন দেখছে ভারত।












Click it and Unblock the Notifications