IPL 2022: দিল্লি ক্যাপিটলসের টিম হোটেলে ঢুকে গেলেন ঋষভ পন্থ-অক্ষর প্যাটেলরা

দিল্লি ক্যাপিটলসের টিম হোটেলে ঢুকে গেলেন ঋষভ পন্থ-অক্ষর প্যাটেলরা

আসন্ন আইপিএল-এ অংশ নেওয়ার জন্য মু্ম্বইয়ের টিম হোটেলে পৌঁছে গেলেন দিল্লি ক্যাপিটলসের অধিনায়ক ঋষভ পন্থ। পন্থের সঙ্গে বুধবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল, কে এস ভরত, পৃথ্বী শ, শার্দূল ঠাকুর এবং কুলদীপ যাদব।

IPL 2022: দিল্লি ক্যাপিটলসের টিম হোটেলে ঢুকে গেলেন ঋষভ পন্থ-অক্ষর প্যাটেলরা

এই মুহূর্তে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ঢুকে গিয়েছেন কুলদীপ যাদব, পৃথ্বী শ এবং শার্দূল ঠাকুর। কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে রুমের বাইরে পা রাখতে পারবেন তাঁরা। ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং কে এস ভরত সরাসরি ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয় থেকে আইপিএল-এর জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করার ফলে তাঁদের বাধ্যতামূলক এই কোয়ারেন্টাই কাটাতে হবে না।

২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে পঞ্চদশ আইপিএল। আট থেকে আইপিএল-এর দল সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ। ফলে ম্যাচ সংখ্যাও বেড়ে বিশ্বের সেরা টি-২০ ফ্রাঞ্চাইজি লিগের। দিল্লি ক্যাপিটলস নিজেদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ২৭ মার্চ।

মঙ্গলবার নতুন সহকারী কোচের নাম ঘোষণা করেছিল দিল্লি। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ হিসেবে নিযুক্ত করেছে রাজধানীর এই আইপিএল ফ্রাঞ্চাইজিটি।

দিল্লির কোচিং ইউনিটে প্রধান কোচের দায়িত্ব সামলানো অজি কিংবদন্তি রিকি পন্টিং এবং সদ্য নিযুক্ত শেন ওয়াটসন ছাড়াও রয়েছে অজিত আগারকর (সহকারী কোচ), প্রবীন আম্রে (সহকারী কোচ)। দিল্লির সহকারী কোচেরা দায়িত্ব নিয়ে ওয়াটসন বসেছেন, "বিশ্বের সেরা টি-২০ টুর্নামেন্ট এই আইপিএল। এই টুর্নামেন্টের সঙ্গে আমার অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে। ২০০৮ সালে শেন ওয়ার্নের নেৃত্বে রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলাম। তার পর আরসিবি এবং পরে সিএসকের জার্সিতে একের পর এক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একজন ক্রিকেটার হিসেবে দুর্দান্ত সব মুহূর্ত কাটিয়েছি। এখন কোচিং -এর সুযোগ এসেছে। রিকি পন্টিং-এর মতো একজনের অধীনে কাজ করার সুযোগ এসেছে। এক জন অধিনায়ক হিসেবে দুর্দান্ত ছিলেন তিনি, এখন ওনার অধীনে কোচিং করাতে পারব। এই মুহূর্তে বিশ্বের সেরা কোচেদের মধ্যে উনি অন্যতম। দারুণ স্কোয়াড রয়েছে দিল্লি ক্যাপিটলসের। এবার তাদের প্রথম খেতাব জয়ের সময় এসেছে। ছেলেদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। যতটা সম্ভব তাদের সাহায্য করার চেষ্টা করব এবং আশা করি আমরা প্রথম বার এই খেতাব জিতব।" কুইন্সল্যান্ডের এই ক্রিকেটারের আইপিএল কেরিয়ার শুরু হয় রাজস্থান রয়্যালসের জার্সিতে। পরবর্তীতে বিরাট কোহলির নেতৃত্বে তিনি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবং ক্রিকেটার হিসেবে আইপিএল কেরিয়ারের ইতি টানেন চেন্নাই সুপার কিংস-এর জার্সিতে। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে এবং ২০১৮ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল জিতেন শেন ওয়াটসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+