সনেট ক্লাবকে উচ্ছেদের নোটিশ, গুরুকুলকে বাঁচাতে উদ্যেগ নিলেন ঋষভ পন্থ
দিল্লির সনেট ক্রিকেট ক্লাব, ঋষভ পন্থ থেকে আয়ূষ বাদোনি ভারতীয় ক্রিকেটকে একঝাঁক নক্ষত্র উপহার দিয়েছে এই কোচিং সেন্টার। কিন্তু ক্রিকেটার তৈরির এই আঁতুর ঘরের ভবিষ্যতই চরম অনিশ্চয়তার মুখে।
দিল্লির সনেট ক্রিকেট ক্লাব তাদের কোচিং ক্যাম্প চালাত দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী ভেঙ্কটেশ্বর কলেজের মধ্যেই। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় দিল্লির এই ক্রিকেট ক্লাব। ২০০০ সালে এই ক্লাব স্থানান্তিরত হয় ভেঙ্কটেশ্বর কলেজে। কিন্তু সম্প্রতি ক্লাবকে একটি উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। ছোটবেলার গুরুকূলকে উচ্ছেদের নোটিশ ধরানোয় ব্যাথীত ঋষভ পন্থ।

১৯৬৯-এ প্রতিষ্ঠিত ক্লাবটি থেকে ঋষভ পন্থ ছাড়াও, লখনউ সুপার জায়ান্টসের আয়ূষ বাদোনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হৃতিক শোকিনের মতো অনেক খেলোয়াড়রা উঠে এসেছে। দিল্লির অনেক ক্রিকেটারেরই হাতেখড়ি হয়েছে এই ক্লাবে। কিন্তু সনেট ক্লাবের ভবিষ্যত অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে সোশ্যাল সাইটে সরব হলেন পন্থ।

ভারতীয় দলের তারকা ক্রিকেটার সোশ্যাল সাইটে লিখেছেন, 'এটা খুবই কষ্টকর যে ক্লাব বছরের পর বছর ধরে এত আন্তর্জাতিক ক্রিকেটার তৈরি করেছে এবং এখনও তাঁরা সেই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। সেই ক্লাবকেই উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সনেট ক্লাব আমার ক্রিকেট কেরিয়ার গঠনে এবং আমার মতো আরও ক্রিকেটারের জন্য বড় ভূমিকা পালন করেছে। আমাদের সবার জন্য এটা একটি আস্তানার মতো।'
It is so disheartening to see my club that has produced so many international cricketers over the years and continues to do so has been served an eviction notice. It played a major role in shaping my cricketing career and many more like me. This is like a home for all of us. https://t.co/oTdOLbjj1S
— Rishabh Pant (@RishabhPant17) April 30, 2023
শুধু এখানেই থেমে থাকেননি ঋষভ। কলেজকে অনুরোধ করেছেন তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। আরও একটি টুইট করে পন্থ লিখেছেন, 'আমি ভেঙ্কটেশ্বর কলেজের পরিচালনা সমিতিকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করতে চাই। কারণ সনেট ক্লাব কেবল একটি ক্রিকেট ক্লাব নয়, এটি একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান । এখান থেকে বহু ক্রিকেটার তাঁদের ভবিষ্যত তৈরি করেছে।'
We have always followed the rules set by the college. I would like to request the governing bodies of Venkateshwara College to reconsider this as Sonnet club is not just a club, it’s like a heritage institution and a home for so many budding cricketers.
— Rishabh Pant (@RishabhPant17) April 30, 2023
ঋষভের উদ্যেগে শেষ পর্যন্ত সনেট ক্লাব তাঁদের বসা জমি ফেরত পায় কিনা সেটার উত্তর দেবে সময়ই। তবে পুরানো গুরুকুলের প্রতি পন্থের আবেগকে কিন্তু তারিফ করতেই হবে।

গত বছরের ৩০ ডিসেম্বর দুর্ঘটনার শিকার হন ঋষভ। পন্থ দ্রুত সুস্থ হয়ে উঠলেও তিনি জানুয়ারির মধ্যে ফিরতে পারবেন না বলেই বোর্ড সূত্রের খবর। আপাতত চোট মুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে তাঁর। ঋষভকে সম্প্রতি অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে ক্রাচের সাহায্যে হাঁটতে দেখা গেছে। মাঠে নামতে না পারলেও সোশ্যাল সাইটে কিন্তু সক্রিয় ভূমিকা নিচ্ছেন পন্থ।












Click it and Unblock the Notifications