৪০০ মিটারে জিতে সোনা জয়ের ট্রিপল হ্যাটট্রিক করলেন উসেইন বোল্ট

রিও দি জেনেইরো, ২০ অগাস্ট : রিও অলিম্পিক্সে তৃতীয় সোনা জয় উসেইন বোল্টের। ১০০ মিটার , ২০০ মিটারের পর ৪ × ১০০ মিটারে রিও-তে সোনা জিতলেন বোল্ট। ৪ × ১০০ মিটারে ৩৭.২৭ সেকেন্ড সময়ে সোনা জিতলেন তিনি।

পর পর তিনটি অলিম্পিক্সে ৪ × ১০০ মিটারে সোনা জয়ের হ্যাট্রিক করলেন বোল্ট। এই নিয়ে মোট ৯টি সোনা তিনি জিতলেন অলিম্পিকে। ২০০৮-এ বেজিং, ২০১২-তে লন্ডন এবং ২০১৬-এর রিও-এ সোনা জয়ের হ্যাটট্রিক করে অনন্য নজির গড়লেন তিনি।

৪০০ মিটারে জিতে সোনা জয়ের ট্রিপল হ্যাটট্রিক উসেইন বোল্টের

এরপরেই রয়েছে জাপান। তাদের ০.৩৩ সেকেন্ড সময় বেশি লেগেছে। তৃতীয় স্থানে শেষ করেছে কানাডা। তাদের সময় লেগেছে ৩৭.৬০ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থানে শেষ করলেও তারা বাতিল হয়ে গিয়েছে রিলে ব্যাটন ঠিক জায়গায় না দেওয়ার কারণে।

এই নিয়ে তিনটি অলিম্পিকে নেমে তিনটি বিভাগেই প্রতিবার সোনা জিতে বোল্ট প্রমাণ করলেন যে তিনি বিশ্বের সর্বকালের সেরা অ্যাথলিট। একেবারে সবার চেয়ে এগিয়েই তিনি শেষ করলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্য়াটলিন একটি পদক অন্তত পাবেন বলে অনেকে আশা করেছিলেন। তবে রিলে রেসের সময়ে তাঁর সতীর্থ মাইক রজার্স ব্যাটনটি এক্সচেঞ্জ এলাকায় বাইরে দেওয়ায় দুজনকে বাতিল করে দেওয়া হয়। এই অবশ্য প্রথমবার নয়, এর আগে ২০০৮ সালেও অলিম্পিকে একই কারণে আমেরিকার নাম বাতিল হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+