Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rinku Singh: জাতীয় দলে অভিষেকের দিনেই কুইজের প্রশ্নেও রিঙ্কু, উত্তরের দাম শুনলে চমকে যাবে‌ন

আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে কেকেআর ব্যাটসম্যান রিঙ্কু সিংয়ের জন্য খুলে গিয়েছে জাতীয় দলের দরজা । শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জার্সিতে আলিগড়ের তারকার অভিষেকও হয়েছে। সকলের নজর ছিল রিঙ্কু আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কেমন ব্যাটিং করেন সেদিকে। কিন্তু বৃষ্টির কারণে ডিএলএস মেথডে শেষ হয় প্রথম টি-২০ ম্যাচ। ফলে ব্যাট করার সুযোগ পাননি রিঙ্কু।

বিগত কয়েক মরসুম ধরেই নাইটদের সংসারে তিনি সদস্য। কিন্তু ২০২৩ সালের আইপিএলে তারকা তকমা পেয়েছেন রিঙ্কু। তারই সৌজ‌ন্যে সোশ্যাল মিডিয়ায় তি‌নি যেমন চর্চায়, তেমনই প্রচার মাধ্যমেও। এবার জাতীয় স্তরের জনপ্রিয় একটি ক্যুইজ শো-তেও দামী প্রশ্ন উঠে এল রিঙ্কুকে নিয়ে।

রিঙ্কুং সিং

শুক্রবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ফিল্ডিং করার সুযোগ পেলেও বৃষ্টির কারণে ব্যাটিং পাননি রিঙ্কু। আলিগড়ের তারকা যখন জাতীয় দলের জার্সিতে খেলছেন তখন জাতীয় স্তরের জনপ্রিয় একটি ক্যুইজ শো-তে হট সিটে থাকা প্রতিযোগীকে প্রশ্ন করা হয় রিঙ্কু সিং নিয়ে।

১৮ অগস্ট বলিউড তারকা অভিষেক বচ্চন অভিনীত স্পোর্টস ড্রামা 'ঘুমর' রিলিজ করেছে। সেই সিনেমার প্রচারেই অনুষ্ঠান মঞ্চে এসেছিলেন জুনিয়র বচ্চন। হটসিটে অভিষেকের সঙ্গে ছিলেন তাঁর কো-অ্যাক্টর সাইয়ামি খের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, কেবিসির ৬ লক্ষ ৪০ হাজার টাকার জন্য স্ক্রিনে যে প্রশ্নটি এসেছিল তা ছিল ক্রিকেট নির্ভর।

এই প্রশ্নটি আইপিএল ২০২৩ এর সাথে সম্পর্কিত। প্রশ্নটি ছিল - ২০২৩ সালের আইপিএলে-এ শেষ ওভারে টানা ৫টি ছক্কা মেরেছিলেন কলকাতা নাইট রাইডার্সের কোন ব্যাটসম্যান? উত্তরের বিকল্পগুলি হল-এ- আন্দ্রে রাসেল, বি- নীতীশ রানা,সি- রিংকু সিং, ডি- বেঙ্কটেশ আইয়ার। যদিও প্রতিযোগীটি কোনও রকম সাহায্য না নিয়েই সঠিক উত্তর দেন।

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে অর্থাৎ যশ দয়ালের ওভারে ৫ বলে ৫টি পরপর ছক্কা মেরে দলকে অবিশ্বাস্য ভাবে জিতিয়ে ছিলেন কেকেআরের বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং। ১৪ ম্যাচের ৪৭৪ রান করে দলের সর্বোচ্চ রানসংগ্রাহক সব দিকেই এবছর কামাল করেছিলেন রিঙ্কু।

রিঙ্কু প্রথমে সুযোগ পান আসন্ন এশিয়ান গেমসের ভারতীয় দলে। এর পরে তাঁকে সুযোগ দেওয়া হয় জসপ্রীত বুমরাহের নেতৃত্বাধীন আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে।

রিঙ্কুং সিং

সম্প্রতি রিঙ্কু সোশ্যাল মিডিয়ায় নিজের বিমান যাত্রার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন 'যখন স্বপ্ন সত্যি হয়। টিম ইন্ডিয়ার হয়ে আমার প্রথম সফর। ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে আয়ারল্যান্ড যাচ্ছি।' ছবিতে রিঙ্কুর চোখেমুখে ফুটে উঠেছে উচ্ছ্বাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+