Rinku Singh: জাতীয় দলের জার্সি পড়লে চোখে জল আসবে রিঙ্কুর! কাকে করবেন উৎসর্গ?
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্রাত্য থাকলেও এশিয়ান গেমসে ভারতীয় দলের সুযোগ পেয়েছেন রিঙ্কু সিং। দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে আলিগড়ের ব্যাটসম্যানের। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে উঠতে চলেছে রিঙ্কুর। জাতীয় দলে ডাক পেয়েই আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেকেআর তারকা।
২০২৩ সালের এশিয়ান গেমসের জন্য তরুণ খেলোয়াড়দের দিয়ে সজ্জিত ভারতীয় দলে রিঙ্কু সিংকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিং। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। আইপিএলের ফিনিশার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বী ডাক পেলেও ব্রাত্য হন রিঙ্কু।

তবে আক্ষেপ পূরণ হয়েছে তাঁর। এশিয়াডের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে কেকেআরের তারকা ব্যাটসম্যানকে। একটি ইংরেজী ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে নিজের মনে কথা জানিয়েছেন রিঙ্কু সিং। নাইট ব্যাটসম্যানের কথায় "আমি খুব শক্ত মনের মানুষ একইসঙ্গে আবেগপ্রবণ। প্রথম বার যখন জাতীয় দলের জার্সি পরব তখন নিশ্চিই চোখে জলে ভিজবে। এই যাত্রাপথটা দীর্ঘ এবং ভীষণ কঠিন ছিল ।"
ভারতীয় দলের জার্সি পড়ে মাঠে নামতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে রিঙ্কুর। তবে টিম ইন্ডিয়ার জার্সি পড়লে প্রথম কাকে উৎসর্গ করবেন তা ঠিক করে ফেলেছেন কেকেআর ব্যাটসম্যান।
সাক্ষাতকারে রিঙ্কু বলেন, 'জাতীয় দলের জার্সি পরে আমাকে দেখে বাবা-মা খুব খুশি হবেন। তাঁরা এই দিনটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছেন। তাঁরা আমার পরিশ্রম, সংগ্রাম দেখেছেন। কেরিয়ারের প্রতিটি ঘাত প্রতিঘাতে পাশে থেকেছেন। যেদিন ভারতীয় দলের জার্সি পরব সেই দিনটি বাবা-মাকে উৎসর্গ করতে চাই।"

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য নির্বাচিত না হওয়ার পর রিঙ্কু হতাশ হলেও এশিয়ান গেমসের জন্য দলে নির্বাচিত হওয়ায় খুশি নাইট তারকা। আপাতত তাঁর লক্ষ্য ভারতীয় দলের হয়ে ভালো খেলা। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পরই ধোনির সঙ্গে সাক্ষাতের স্মৃতি টেনে এনেছেন রিঙ্কু। আইপিএল ম্যাচে ধোনির সঙ্গে আাদালভাবে কথা বলেন রিঙ্কু।

সেই সঙ্গে রিঙ্কু বলেন, 'ধোনি ভাইয়ের সঙ্গে আলোচনাটি খুব উপকারী ছিল। মাহি তাঁর কেরিয়ারে বেশিরভাগ সময় ৫ এবং ৬ নম্বরে ব্যাটিং করেছেন, যেখানে আমি ব্যাট করি। এই অবস্থানের প্রতিটি দিক সম্পর্কে তিনি অবগত।'
একইসঙ্গে রিঙ্কু সিং উল্লেখ করেছেন, 'আমি তাঁকে তাঁর খেলা সম্পর্কে সহজভাবে জিজ্ঞাসা করেছি, তাই তাঁর পরামর্শও ছিল খুবই সাধারণ। খুব ভালো ব্যাটিং করছেন, যেটা যেভাবে করছেন, সেটাই করতে থাকবেন।'












Click it and Unblock the Notifications