Rinku Singh: কঠিন সময়ে পাশে ছিলেন অধিনায়ক রোহিত, অজানা কথা প্রকাশ্যে আনলেন রিঙ্কু সিং
আইপিএলের মঞ্চকে ব্যবহার করেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন একাধিক ক্রিকেটার। সাম্প্রতিককালে এই তালিকায় উল্লেখযোগ্য নাম রিঙ্কু সিং। কেকেআরের এই ক্রিকেটার ২০২৩ সালে আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে জাতীয় দলে সুযোগ পান রিঙ্কু। কিন্তু প্রত্যাশা থাকলেও টি২০ বিশ্বকাপের মূল দলে জায়গা হয়নি রিঙ্কুর। রিজার্ভ দলের সদস্য হিসেবে থাকলেও একটি ম্যাচও খেলা হয়নি রিঙ্কুর।
বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন আলিগড়ের ক্রিকেটারর। রিঙ্কু সিং এরই মধ্যে জানালেন, টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার পর কীভাবে তাঁকে রোহিত শর্মা শান্তনা দিয়েছিলেন।

একইসঙ্গে রিঙ্কু জানিয়েছেন, 'বিশ্বকাপ টিমে সুযোগ না পাওয়া নিয়ে শুরুর দিকে মনে হত। আসলে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে সকলেই। আমারও সেই স্বপ্নটা ছিল। আমি ভারতের হয়ে ভালো খেলেছিলাম। নির্বাচিত হব কিনা, সেটা তো আর আমাদের হাতে থাকে না। নির্বাচকদের যেটা ঠিক মনে হয়, তাঁরা সেটাই করেন। দল বাছাই করা হয় টিম কম্বিনেশনের কথা ভেবে। সমস্যা নেই। পরের বার বিশ্বকাপে আমি খেলব। আরও পরিশ্রম করব।
BCCI: ঘরোয়া ক্রিকেটেও চালু হচ্ছে আর্থিক পুরস্কার, বড় ঘোষণা বিসিসিআই সচিব জয় শাহের
এদিকে উত্তরপ্রদেশের ঘরোয়া লিগে অধিনায়কত্ব করছেন রিঙ্কু সিং। অধিনায়ক হিসেবে রিঙ্কু সিং নিজের প্রথম ম্যাচেই জয় পেলেন। উত্তর প্রদেশ টি২০ ক্রিকেট লিগে মিরাট দলের অধিনায়কত্ব করেন রিঙ্কু সিং। মিরাট ম্যাভেরিক্স দল ৬৬ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল কাশি রুদ্র দলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications