Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rinku Singh: জাতীয় দলের দরজা খুলছে না! বৃন্দাবনের মন্দিরে পুজো দিলেন কেকেআর ব্যাটসম্যান

আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটে নতুন তারকা হয়ে উঠেছেন রিঙ্কু সিং। কিন্তু নাইট ব্যাটসম্যানের জন্য এখনও খোলেনি জাতীয় দলের দরজা। মাঠের পারফরম্যান্সের মাঝেই ভাগ্য ফেরাতে ঈশ্বরের সহায় হলেন আলিগড়ের ব্যাটসম্যান।

সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশ্যে এসেছে যেখানে রিঙ্কু সিং-কে বৃন্দবনে পুজো দিতে দেখা গেলো। সতীর্থ বন্ধুদের সঙ্গে বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দিরে পূজো দিলেন কেকেআরের তারকা ব্যাটসম্যান। এই মন্দিরে রিঙ্কু রাধা কৃষ্ণের কাছে পুজো দিয়ে নিজের মনের প্রার্থনা জানান।মন্দিরের ভিতরে ছবিও তোলেন নাইট ব্যাটসম্যান। সেখানে রিঙ্কুর সঙ্গে তাঁর কয়েক জন বন্ধুও ছিলেন।

রিঙ্কু

আইপিএল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের নিরিখে তিলক বর্মা এবং যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে সকলেই আশা করেছিলেন যে আরও এক তরুণ ভারতীয় ক্রিকেটার আসন্ন সফরে জায়গা করে নিতে পারবেন। তাঁর নাম নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং। কিন্তু, শেষপর্যন্ত ক্যারিবিয়ান সফরের টি টোয়েন্টি দলে তিনি জায়গা পাননি।

২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিং। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। আইপিএলের ফিনিশার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বী ডাক পেলেও ব্রাত্য রিঙ্কু।

রিঙ্কু

আইপিএলে দুরন্ত পারফর্ম করলেও রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে নেমে হোঁচট খান। সেন্ট্রাল জোনের হয়ে দলীপ ট্রফিতে খেলতে নেমে দুই ইনিংসে আহামরি রান পাননি।

প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই রিঙ্কুর পক্ষে সওয়াল করেছিলেন। অনেকে ভেবেছিলেন ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ়ে ডাক পেতে পারেন তিনি। কিন্তু সেটা হয়নি। সুযোগ পা পেয়েও হতাশ হননি রিঙ্কু। ইনস্টাগ্রাম স্টোরিতে বুঝিয়ে দিয়েছিলেন, অপেক্ষা করতে তিনি তৈরি।


তবে রিঙ্কু সিংয়ের হতাশ হওয়ার কারন নেই। আয়ারল্যান্ড সফরে তাদের জন্য খুলতে চলেছে ভারতীয় দলের দরজা। কয়েকদিন আগেই একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, 'রিঙ্কু সিং এবং আরও বেশ কয়েকজন ক্রিকেটার যারা আইপিএলে ভালো খেলেছে তাদের আয়ারল্যান্ড সফরে পাঠানো হবে।'

রিঙ্কু

বিসিসিআই এশিয়ান গেমসে ক্রিকেট টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওডিআই বিশ্বকাপের আগে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হাংঝাও এশিয়াড। ওডিআই বিশ্বকাপের বছর হওয়ায় ভারতীয় দল 'বি' টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সে কথা মাথায় রেখে আয়ারল্যান্ড সিরিজে রিঙ্কুর মতো কয়েকজন তরুণ ক্রিকেটারদের দেখে নিতে চাইছে বোর্ড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+