Rinku Singh: রিঙ্কু সিংয়ের কাছাকাছি কোন সুন্দরী? জিম্বাবোয়ের ছবিতে উত্তাল নেট দুনিয়া
Rinku Singh: জিম্বাবোয়ে সফরে আজই টি২০ সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্যে নামবে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেতে মুখিয়ে শুভমান গিল।
টি২০ বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং জিম্বাবোয়ে সফরে তিনটি ম্যাচেই খেলেছেন। তবে সেই পারফরম্যান্সের থেকেও রিঙ্কুকে নিয়ে চর্চা শুরু হয়েছে তাঁর সঙ্গে এক সুন্দরীর ছবি নিয়েই।

রিঙ্কু সিং চলতি টি২০ সিরিজের প্রথম ম্যাচে ০ রানে আউট হয়েছিলেন। সেই ম্যাচটিতে ভারত হেরে গিয়েছিল। পরের দুটি ম্যাচ জিতে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। আজ ও কাল সিরিজের শেষ দুটি ম্যাচ। দ্বিতীয় ম্যাচে রিঙ্কু অপরাজিত ছিলেন ৪৮ রান করে। তৃতীয় ম্যাচে তিনি ১ রানে অপরাজিত থাকেন।
রিঙ্কুকে ভাইরাল ভিডিওতে এক তরুণীর সঙ্গে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় রিঙ্কুর সঙ্গে ওই তরুণীর একাধিক ছবিও ভাইরাল। এই ছবি ও ভিডিও যে জিম্বাবোয়ে সফরের তা নিয়ে কোনও সংশয় নেই। এখন প্রশ্নে, সিরিজের মাঝে কোন তরুণীর সঙ্গে সময় কাটাচ্ছেন রিঙ্কু?
রিঙ্কুর সঙ্গে যাঁকে দেখা গিয়েছে তিনি হলেন শাহনীল গিল। তিনি শুভমান গিলের বোন। যেখানে সেলফি তোলা হয়েছে সেটি হারারে চিড়িয়াখানায়। সম্প্রতি সেখানে ভারতীয় দল ঘুরতে গিয়েছিল। তখনও শাহনীলের সঙ্গে এই ছবি ক্যামেরাবন্দি হয় রিঙ্কুর। ভিডিও দেখে বোঝা গিয়েছে শাহনীলই এই ছবি তুলেছিলেন।
Rinku Singh- Lo Saab Bhabhi se Milo !! #INDvsZIM pic.twitter.com/pBKDvxHXH0
— Arpita ♡ (@Khoyi_hui_ladki) July 10, 2024
রিঙ্কুর সঙ্গে শাহনীলের সঙ্গে সম্পর্ক শুধু বন্ধুর বোন, নাকি অন্য কিছু, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। কেন না, এর আগে মলদ্বীপে রিঙ্কু খালি গায়ে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করেছিলেন। সেখানে শাহনীল কমেন্ট করেছিলেন, ও হিরো! এবার সেই রিঙ্কুর কাছাকাছিই দেখা গেল শাহনীলকে।
Rinku Singh with Shubman Gill's sister Shahneel. pic.twitter.com/d6McASJOXS
— KnightRidersXtra (@KRxtra) July 12, 2024
অবশ্য দুজনের কেউই এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি। বন্ধুর বোনের সঙ্গে রিঙ্কুর ছবি তোলায় আপত্তিরও কিছু নয়, বরং তা স্বাভাবিকই। কিন্তু নেট দুনিয়ায় জল্পনা, সুন্দরী শাহনীলে কি বোল্ড হয়েছেন রিঙ্কু? উত্তর বলবে সময়ই।












Click it and Unblock the Notifications