Rinku Singh: আইপিএলের পথ বেয়েই জাতীয় দলে প্রবেশ, রিঙ্কুর পাখির চোখ এবার বিশ্বকাপ

আইপিএলে পথ বেয়েই ভারতীয় দলের সংসারে সদস্য হয়েছেন রিঙ্কু সিং। জাতীয় দলে সুযোগ পেলেই ফিনিশার হিসাবে নিজেকে মেলে ধরছেন কেকেআর তারকা। অজিদের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দলের জয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ভারত। এই ম্যাচের ব্যাট হাতে রিঙ্কুর দিকে নজর থাকবে নির্বাচকদের।

আগামী বছর জুন মাসে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা। বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়াই এখন পাখির চোখ রিঙ্কুর কাছে।

Rinku Singh

একটি সর্বভারতীয় ইংরেজি‌ সংবাদমাধ্যমে রিঙ্কু বলেন, "টি২০ বিশ্বকাপ খেলার জন্য আমি প্রস্তুত, আমি ভবিষ্যতের কথা বেশি ভাবি না তবে বিশ্বকাপে সুযোগ পেলে আমার ১০০ শতাংশ দেব। আমিই আলিগড়ের একমাত্র পুরুষ ক্রিকেটার যে আইপিএল এবং ভারতের হয়ে খেলেছে। এটাই অনেক বিশাল বড় বিষয়।'

একইসঙ্গে ভারতীয় দলের এই সদস্য মন্তব্য করেছেন, 'প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতীয় দলের হয়ে খেলবে এবং বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। আমিও সেই স্বপ্নই দেখি।আমি জানি না বিশ্বকাপের স্কোয়াডে নিজের নাম দেখলে কীভাবে প্রতিক্রিয়া দেব। বিশ্বকাপ দলে আমার নাম দেখার জন্য অপেক্ষা করব। আমি এর জন্য কঠোর পরিশ্রম করছি।"

উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু গতকাল কেরিয়ারের ছয়টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। চলতি বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে অভিষেক হয় কেকেআর ব্যাটসম্যানের। এরপর চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলেও ছিলেন। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিরুদ্ধে ম্যাচেও সুযোগ পেয়েছেন রিঙ্কু।

এখনও পর্যন্ত দেশের হয়ে ৬ টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৭ রানের সঙ্গে আইপিএলে ৩১ ম্যাচে ৭২৫ রান করেছেন। সম্প্রতি শেষ হওয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও তিনি দুরন্ত পারফরম্যান্স করেছেন। প্রথম ম্যাচে ১৪ বলে ২২ রান করেছেন। আগামী ম্যাচ গুলিকতে রান করতে পারলে দক্ষিণ আফ্রিকা সফরের টি২০ স্কোয়াডে নাম তুলে ফেলতে পারেন রিঙ্কু।

আইপিএল হোক বা জাতীয় দল ফিনিশার হিসেবে নিজেকে মেলে ধরছেন রিঙ্কু সিং। ২০২৩ মরসুমের আইপিএলে কেকেআরের হয়ে বেশ কয়েকটি ম্যাচে দুরন্ত ফিনিশ করেন রিঙ্কু। বিশেষ করে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে পাঁচ ছক্কা মেরে নাইট ব্যাটসম্যানের ম্যাচ জয়ের কাহিনী রীতিমতো আইপিএল ইতিহাসে জায়গা করে নিয়েছেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+