Rinku Singh Engagement: রিঙ্কুর সঙ্গে মেয়ের বাগদান! জল্পনার মধ্যেই সত্য সামনে আনলেন সাংসদ প্রিয়ার বাবা

শুক্রবার বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন শুরু হয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের সঙ্গে সাংসদ প্রিয়া সরোজের বাগদান নিয়ে। একটি সংবাদ মাধ্যমে প্রথম প্রকাশিত হয় উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রিঙ্কু, ইতিমধ্যেই তাঁদের বাগদানও হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বিবাহের দিন ঘোষণা হবে।

বিকেল থেকে সন্ধ্যা হয়ে রাত, সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে শুধুই রিঙ্কু সিং এবং প্রিয়া সরোজের সম্পর্ক। কিন্তু দিন শেষ হওয়ার আগেই পাওয়া গেল বিরাট আপডেট। প্রিয়ার বাবা তুফানি সরোজ একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাগদানের খবর ভিত্তিহীন। শুধু বিবাহের প্রস্তাব এসেছে মাত্র।প্রিয়ার বাবা তুফানি সরোজ কথায়, বিয়ের প্রস্তাব নিয়ে রিঙ্কুর পরিবার তাঁর বড় জামাই, বর্তমানে আলিগড়ে সিজেএম হিসেবে কর্মরত তার সঙ্গে কথা বলেছে।

শুক্রবার রাতের দিকে প্রিয়ার বাবা তুফানি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে বলে দিলেন, এই খবরের কোনও ভিত্তি নেই। পুরো খবরটাই জল্পনা ভিত্তিতে প্রচারিত হয়েছে। রিঙ্কু সিংয়ের পরিবারের সদস্যরা তাঁর বড় জামাইয়ের কাছে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন মাত্র। বিবাহ নিয়ে কোনও কথাও হয়নি। বাগদানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

প্রিয়ার বাবার এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় চর্চার অন্ত নেই। কীভাবে প্রেম হল রিঙ্কু-প্রিয়ার? নানা গুঞ্জন বাজারে ভাসছে ঠিকই, তবে বেশিরভাগই ভিত্তিহীন। প্রিয়া-রিঙ্কুর পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে।

,২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী কনিষ্ঠতম প্রার্থী হলেন প্রিয়া। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বয়স ছিল ২৫। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। অন্যদিকে রিঙ্কুর বয়স হল ২৭। শুধু রাজনীতিবিদ নন প্রিয়া একজন আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউটে শিক্ষাজীবন কাটিয়েছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি । নয়ডার একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি লাভ করেন প্রিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+