Rinku Singh Engagement: কলকাতায় আসার আগেই বিরাট চমক! সাংসদের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন রিঙ্কু সিং?

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে এবং ভারতীয় দলের শিবিরে অংশ নিতে শনিবারে কলকাতায় আসছেন রিঙ্কু সিং। কিন্তু কলকাতায় আসার আগে বিরাট ধামাকা দিলেন রিঙ্কু! কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার খুব দ্রুতই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন।

একটি সংবাদ মাধ্যম সূত্রের এমনই খবর, ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে রিঙ্কু সিংয়ের। এর খুব তাড়াতাড়ি বিবাহের দিন ঘোষণা করা হবে। তবে প্রিয়া বা রিঙ্কু এখনও তাদের সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রিঙ্কু বিবাহের খবর। ভারতীয় ক্রিকেটে এখন তারকার মর্যাদা পাচ্ছেন রিঙ্কু। তাঁর বিবাহের খবর সেই ইঙ্গিত আরও একবার স্পষ্ট করল।

ভারতীয় টি-২০ দলের নিয়মিত সদস্য এখন রিঙ্কু সিং। টি-২০ বিশ্বকাপের রিজার্ভ স্কোয়াডে থাকলেও দ্বিপাক্ষিক সিরিজ গুলিতে তিনি ভারতীয় টি২০ দলের হয়ে খেলতে সুযোগ পান। ইতিমধ্যেই ৩০টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন ভারতের হয়ে ৫০৭ রানও করেছেন। দুটি একদিনের ম্যাচও খেলেছেন। আইপিএলে ক্যাপ্টেন শ্রেয়স আইয়েরের মতো তারকা ক্রিকেটারকে ছেড়ে দিলেও রিঙ্কু সিংকে ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করেছে কেকেআর।

এবার রিংকুর ব্যক্তিগত জীবনেও পাওয়া গেল বিরাট সুখবর। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রিঙ্কু। শুক্রবার বিকেলের পর থেকে ঝড়ের গতিতে রিংকুর এনগেজমেন্ট এর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরালতে শুরু করেছে।

রাজনীতিবিদদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক নতুন কোন বিষয় নয়, বর্তমানে রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবাও গুজরাতের বিজেপি বিধায়ক। তবে রিঙ্কু কিন্তু আরও বড় চমক দিতে চলেছেন। খবর সত্যি হলে সাংসদকে বিয়ে করতে চলেছেন তিনি।

আনুষ্ঠানিক ঘোষণা না থাকা সত্ত্বেও, বাগদানটি একটি আনন্দের উপলক্ষ এবং ক্রিকেট বিশ্ব এবং রাজনৈতিক ক্ষেত্রে উভয়ের ভক্তদের দ্বারা উদযাপন করা হয়েছে। দম্পতি এখনও তাদের বিবাহের পরিকল্পনা সম্পর্কে বিশদ প্রকাশ করেনি, তবে ভালো খেলার জন্য শাহরুখ খান রিঙ্কুকে জানিয়েছিলেন তিনি তাঁর বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।

কিন্তু কে এই প্রিয়া সরোজ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী কনিষ্ঠতম প্রার্থী হলেন প্রিয়া। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ প্রিয়া সরোজ। ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বয়স ছিল ২৫। ১৯৯৮ সালের ২৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। অন্যদিকে রিঙ্কুর বয়স হল ২৭।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+