Rinku Singh: মাঠের বাইরেও হিট রিঙ্কু, ববি দেওলের অনুকরণে নাচ নাইট তারকার, দেখুন ভিডিও
আইপিএলের সৌজন্যেই জাতীয় দরজা খুলে গিয়েছে রিঙ্কু সিংয়ের কাছে। বিগত কয়েক মাস ধরেই ভারতীয় টি ২০ দলে নিয়মিত সদস্যও হয়ে উঠেছেন। জাতীয় দলে ভালো পারফরম্যান্সের ফলে আলিগড়ের ক্রিকেটার হয়ে উঠেছেন রীতিমতো তারকা। এবার নিত্য নতুন ট্রেন্ডেও গা ভাসালেন কেকেআর তারকা। সদ্য মুক্তিপ্রাপ্ত একটি ছবির বলিউড গানে তাল মেলাতে দেখা গেল রিঙ্কুকে।
সদ্য মুক্তি পেয়েছে অ্যানিম্যাল সিনেমাটি। অ্যানিম্যাল ছবিতে কোনও কথা না বলে স্রেফ শরীরী ভাষাতেই দর্শকদের মন জয় করেছেন অভিনেতা। ছবির প্রথমার্ধে অবশ্য দেখা যায়নি ববিকে। ছবির দ্বিতীয়ার্ধে আরবি গানের সুরে পা মেলাতে মেলাতে আত্মপ্রকাশ করে ববি দেওলের চরিত্রটি। ইতিমধ্যেই নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় হয়েছে জামাল কুদু গানটি। সেই গানে তাল মিলিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন কেকেআর তারকা।

BRB, 𝑩𝒐𝒃𝒃𝒚-ing our heads with @rinkusingh235 ! 😂🕺#AnimalMovie | @AnimalTheFilm @thedeol pic.twitter.com/V0uKG2eRM5
— KolkataKnightRiders (@KKRiders) December 12, 2023
আগামী বছর জুন মাসে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা।
রিঙ্কুকে বিরাট সার্টিফিকেট দিয়েছেন সনীল গাভাসকরও। সানি বলেছেন, 'প্রতিভা সবার মধ্যে থাকে না, তুমি খেলাকে ভালোবাসতে পারো, তুমি সারাদিন খেলা নিয়ে থাকতে পারো, কিন্তু রিঙ্কুর নিজের মধ্যে একটা বিশ্বাস আছে, শেষ ২-৩ বছর ধরে ও ভালো খেলেছে।আইপিএলে দলে থাকলেও প্রথম দিকে বাইরে ছিলেন। কিন্তু নিজের প্রতিভার জোরে দলে স্থান শক্ত পোক্ত করেছেন।'












Click it and Unblock the Notifications