India's Head Coach: ভারতের হেড কোচের দৌড়ে রিকি পন্টিং! বিসিসিআইয়ের প্রস্তাব পেতেই নিলেন বড় সিদ্ধান্ত
India's Head Coach: ভারতীয় দলের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী খোঁজার চেষ্টা চালাচ্ছে বিসিসিআই। কোচের পদে আবেদন করার সময়সীমা ধার্য হয়েছে ২৭ মে।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তথা আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং স্বীকার করে নিলেন বিসিসিআইয়ের কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি।

ভারতের হেড কোচ হওয়ার যে শর্ত বিসিসিআই দিয়েছে তাতে ১০ মাস ভারতীয় দলের সঙ্গে দেশে-বিদেশে থাকতে হবে। এই শর্তের কারণেই অনেক বিদেশি তারকা ভারতীয় দলের কোচ হওয়ার লোভনীয় প্রস্তাবও ফেরাচ্ছেন। সেই তালিকায় যোগ হলো রিকি পন্টিংয়ের নাম।
দ্রাবিড় আর আবেদন করবেন না। ফলে নতুন হেড কোচ কে হবেন তা নিয়ে চর্চা চলছে। যদিও পন্টিংও জানিয়ে দিয়েছেন, যে কমিটমেন্ট দরকার হবে তা এই মুহূর্তে পূরণ করার মতো জায়গায় তিনি নেই। তাঁর কথায়, কোনও জাতীয় দলের কোচ হওয়ার আকাঙ্ক্ষা তাঁর আছে। তবে দিল্লি ক্যাপিটালসের হেড কোচ ও অস্ট্রেলিয়ায় টিভি চ্যানেলে বিশেষজ্ঞের কাজ রয়েছে। ফলে জাতীয় দলের কোচ হচ্ছেন না এখনই।
আইসিসি রিভিউয়ে পন্টিং জানিয়েছেন, আইপিএল চলাকালীনই ভারতীয় দলের হেড কোচ হতে তিনি রাজি কিনা সে বিষয়টি জানতে তাঁর সঙ্গে কথা বলা হয়েছিল। আপাতত তিনি নিজের পেশাদারি দায়িত্ব সামলানোর ফাঁকে বাড়িতেই কিছু সময় কাটাতে চান। তাছাড়া ভারতীয় দলের হেড কোচ হলে আইপিএলে কোচিংয়ের দায়িত্ব ছাড়তে হবে, এই বিষয়টিও মাথায় রাখছেন পন্টিং।
পন্টিং বলেন, জাতীয় দলের হেড কোচ হলে ১০-১১ মাস সেই কাজেই নিয়োজিত থাকতে হবে। আমি বর্তমানে আমার লাইফস্টাইলে খুশি। তবে জাতীয় দলের কোচ হলে যে সময় দলের সঙ্গে যুক্ত থাকতে হবে, সেটা আমার লাইফস্টাইলের সঙ্গে এই মুহূর্তে খাপ খাবে না।
আইপিএল চলাকালীন ভারতে এসেছিল পন্টিংয়ের পরিবার। ভারতীয় দলের হেড কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা শুনে পন্টিংকে তাঁর পুত্র বলে, দায়িত্ব নিয়ে নিতে। তাহলে ভারতে আরও কয়েক বছর থাকা যাবে। ভারতের ক্রিকেট সংস্কৃতি তাঁর পুত্রের মনে সদর্থক প্রভাব ফেলেছে বলে জানালেও নিজের লাইফস্টাইলের কারণেই ভারতীয় দলের হেড কোচ হতে পারছেন না।
দিল্লি ক্যাপিটাপলসের হেড কোচের দায়িত্ব সামলানোর পাশাপাশি পন্টিং হোবার্ট হারিকেনসের স্ট্র্যাটেজি হেড, মেজ লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডমের হেড কোচ পদে রয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার টি২০ ও ওডিআই দলেও কোচিংয়ের দায়িত্ব সামলেছেন পান্টার। ভারতীয় হেড কোচ হওয়ার জন্য পন্টিং ছাড়াও গৌতম গম্ভীর, স্টিফেন ফ্লেমিং, জাস্টিন ল্যাঙ্গারদের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
এই মুহূর্তে বিসিসিআই স্প্লিট কোচিংয়ের রাস্তায় হাঁটছে না। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের ডিসেম্বর অবধি তিন ফরম্যাটের জন্য একজনই হেড কোচ নিয়োগের বিজ্ঞাপন বেরিয়েছে। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের পর ভারতের হেড কোচ হন দ্রাবিড়। ২ বছরের চুক্তি ছিল। যা শেষ হয় গত বছর বিশ্বকাপের পর। যদিও টি২০ বিশ্বকাপ অবধি মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দেন দ্রাবিড়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications