রোহিতের ভারতকে ফাইনালে দেখছেন রিকি পন্টিং, টি ২০ বিশ্বকাপ জিতবে কোন দেশ?

অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু টি ২০ বিশ্বকাপ। ভারত বিশ্বকাপ অভিযান এবারও শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গত টি ২০ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠতে পারেনি। অস্ট্রেলিয়া এবার দেশের মাটিতে বিশ্বকাপ দখলে রাখার লক্ষ্য নিয়েই নামবে। ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটাররা বিশ্বকাপে কে ফেভারিট, যুক্তি মেলে ধরে তা জানাচ্ছেন। আইসিসিকে এ প্রসঙ্গে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ

ডাউন আন্ডারে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপে ভারত ফাইনালে উঠবে বলে মনে করেন পন্টিং। তাঁর ভবিষ্যদ্বাণী, ১৩ নভেম্বরের মেগা ফাইনালটি হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেই। এমসিজিতে ভারতকে হারিয়ে কাপ অজিরা দখলে রাখবেন বলেই আশাবাদী রিকি। সুপার টুয়েলভে ভারত গ্রুপ ২-তে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। প্রথম রাউন্ডের শেষে এর সঙ্গে যোগ হবে গ্রুপ এ-র রানার আপ ও বি গ্রুপের জয়ী দল। সুপার টুয়েলভের যোগ্যতা অর্জনকারী পর্ব খেলতে গ্রুপ এ-তে রয়েছে নামিবিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী ও নেদারল্যান্ডস। গ্রুপ বি-তে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া সুপার টুয়েলভে গ্রুপ ১-এ রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। এখানেও প্রথম রাউন্ডের পর দুটি দল (গ্রুপ এ-র বিজয়ী ও গ্রুপ বি-র রানার আপ) যুক্ত হবে।

ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

রিকি পন্টিং আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমার ধারণা ভারত ও অস্ট্রেলিয়া ফাইনাল খেলবে। ভারতকে অস্ট্রেলিয়া হারাবেও। অস্ট্রেলিয়া দেশের মাটিতে খেলছে, সেটি বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে সুবিধাজনক হবে। সেই ফ্যাক্টরে ভর করেই মেলবোর্নের এমসিজিতে শেষবার ৫০ ওভারের বিশ্বকাপ জিততে অজিদের পথ সুগম হয়েছিল বলে দাবি পন্টিংয়ের। এবার টি ২০ বিশ্বকাপ ফাইনালও এমসিজিতেই। অস্ট্রেলিয়া যেভাবে টি ২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরশাহীতে জিতেছিল তার প্রশংসা করেছেন রিকি পন্টিং। তাঁর কথায়, বিশ্বকাপ যখন সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যায় তখন অনেকের মতো আমিও মনে করেছিলাম যেহেতু আইপিএলের পর সেখানে বিশ্বকাপ হচ্ছে, সেখানকার পরিবেশ ও পরিস্থিতি অস্ট্রেলিয়ার পক্ষে সহায়ক হবে না। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া কাপ জয়ের পথ বের করে ফেলেছিল।

ইংল্যান্ডের সম্ভাবনা

ইংল্যান্ডের সম্ভাবনা

ভারত ও অস্ট্রেলিয়াকে ফাইনালিস্ট হিসেবে চিহ্নিত করলেও ইংল্যান্ডকেও ধর্তব্যে রাখছেন রিকি পন্টিং। তিনি বলেন, ইংল্যান্ড সাদা বলের ক্রিকেটে দারুণ দল। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সেট-আপ অনবদ্য। ফলে আমি বলব খাতায়-কলমে তিনটি দল সামগ্রিকভাবে এগিয়ে রয়েছে বাকিদের চেয়ে। সবচেয়ে বেশি ম্যাচ উইনার রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।

পাকিস্তানকে নিয়ে

পাকিস্তানকে নিয়ে

আগের বিশ্বকাপে সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে পাকিস্তান সেমিফাইনালে উঠলেও ফাইনালে পৌঁছাতে পারেনি। তবে অস্ট্রেলিয়ার মাটিতে টি ২০ বিশ্বকাপে পাকিস্তান তেমন কিছু করতে পারবে না বলেই মনে করছেন রিকি পন্টিং। তিনি আইসিসি রিভিউ অনুষ্ঠানে বলেন, যদি বাবর আজম ভালো খেলতে না পারেন তাহলে পাকিস্তানের কাপ জেতার সম্ভাবনা নেই। পাকিস্তানের ওপেনাররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। যেমন নতুন বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বোলাররাও। তবে অস্ট্রেলিয়ার পিচ যেহেতু স্পিন সহায়ক হবে না, ফলে উইকেট তুলতে পাকিস্তানের স্পিন আক্রমণও কার্যকরী হবে না বলেই দাবি পন্টিংয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+