অ্যাশেজের আগে বেন স্টোকসের প্রশংসায় রিকি পন্টিং
অ্যাশেজের আগে বেন স্টোকসের প্রশংসায় রিকি পন্টিং
ইংল্যান্ডকে বিশ্বকাপ পাইয়ে দেওয়া অল-রাউন্ডার বেন স্টোকস এখন অনেক বেশি পরিণত। বললেন অস্ট্রেলিয় লেজেন্ড রিকি পন্টিং। অগাস্টে ইংল্যান্ডে ঐতিহাসিক অ্যাশেজ টেস্ট সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। তার আগে রিকি পন্টিংয়ের মুখে বেন স্টোকসের প্রশংসা ক্রিকেটীয় সৌজন্যবোধকেই উজ্জ্বল করেছে বলে মনে করা হচ্ছে।

আইনগত জটিলতায় ব্যস্ত থাকায় ইংল্যান্ড দলের সদস্য হিসেবে অস্ট্রেলিয়ায় ২০১৭-১৮-র অ্যাশেজ খেলতে যেতে পারেননি বেন। সেই সিরিজে অজিদের কাছে দুর্মুষ হয়েছিলেন ইংরেজরা। কিন্তু এবার দুর্দান্ত ছন্দে রয়েছে ইংল্য়ান্ড। বিশ্বকাপ জিতে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। দারুণ ফর্মে রয়েছেন ইংরেজ ক্রিকেটাররা। তাঁদের মধ্যে বেন স্টোকস এবারের অ্যাশেজে কি-ফ্যাক্টর হতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সে কথা যে ঠিক, তা জোড়া বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক রিকি পন্টিংয়ের কথা শুনলে বোঝা যায়। অজি লেজেন্ডের কথায়, নিজেকে অনেক পরিণত করেছেন বেন স্টোকস। পরিস্থিতি ও পরিবেশ অনুযায়ী কীভাবে খেলা উচিত, ইংল্যান্ডের অল রাউন্ডার তা ভালোই রপ্ত করেছেন বলে মত পন্টিংয়ের। তাঁর কথায়, স্টোকস আগের থেকে অনেক বেশি পরিণত হয়েছেন। দায়িত্ব নিয়ে খেলতে শিখেছেন। ব্য়াটসম্যান হিসেবে বেন স্টোকস এখন অনেক বেশি শক্তিশালী বলে মত রিকি পন্টিংয়ের।
অ্যাশেজ জিততে বেন স্টোকসকে নিয়ে অস্ট্রেলিয়ার আলাদা পরিকল্পনা করা প্রয়োজন বলে মনে করেন রিকি। ১৪ জুলাই লর্ডসের ফাইনালে নিউজিল্য়ান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সেই ম্যাচে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বেন স্টোকস। গোটা টুর্নামেন্টেই তাঁর ব্যাট থেকে এসেছে প্রচুর রান। ইংল্যান্ড বিশ্বকাপে বল হাতেও বেনের পারফরম্যান্স আকর্ষণীয়।












Click it and Unblock the Notifications