আসন্ন বিশ্বকাপে পন্টিংয়ের সেরা পাঁচে নেই কোনও অস্ট্রেলিয়ান, জায়গা হয়নি বিরাটের, ভারত থেকে স্থান পেলেন এই দুই
আসন্ন বিশ্বকাপে পন্টিং-এর সেরা পাঁচে নেই কোনও অস্ট্রেলিয়ান, জায়গা হয়নি বিরাট-রোহিতেরও, ভারত থেকে স্থান পেলেন এ
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হতে চলেছে আইসিসি টি-২০ বিশ্বকাপ। প্রতিটা দল বিশ্ব ক্রিকেটের অন্যতম মেগা প্রতিযোগীতায় নিজেদের সেরাটা তুলে ধরার জন্য বদ্ধপরিকর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এশিয়ার প্রথম সারির ক্রিকেট খেলিয়ে দেশগুলি অংশ নিয়েছে এশিয়া কাপে। নিজের দেশের মাঠে আয়োজিত হতে চলা এই প্রতিযোগীতার তাঁর মতে সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন রিকি পন্টিং।

পন্টিং-এর সেরা পাঁচে হার্দিক:
'দ্য আইসিসি রিভিউ' অনুষ্ঠানে আসন্ন বিশ্বকাপে তাঁর নজরে সেরা পাঁচ ক্রিরেটার বেছে নিতে বলা হলে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিজের সেরা পাঁচে রেখেছেন পন্টিং। ভারত থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই তালিকায় পন্টিং রেখেছেন জসপ্রীত বুমরাহকে। তবে, অজি কিংবদন্তির তালিকায় স্থান পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলের মতো ভারতীয় তারকারা।

পন্টিংয়ের তালিকায় আফগানিস্তানের রশিদ:
ভারতের দুই ক্রিকেটার বাদে এই তালিকায় পন্টিং বেছে নিয়েছেন আফগানিস্তানের দুর্ধর্ষ স্পিনার রশিদ খানকে। এ ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে নিজের সেরা পাঁচে জায়গা দিয়েছেন একাধিক ক্রিকেট বিশ্বকাপ জয়ী মহাতারকা।

পান্ডিয়া বুমরাহ'কে দলে রাখার কারণ:
ভারতের দলের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাহকে দলে রাখার নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন পন্টিং। তিনি বলেছেন, "বর্তমান ফর্মের উপর ভিত্তি করে তিন নম্বরে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে অন্য কাউকে বেছে নেওয়া কঠিন। দুর্দান্ত আইপিএল মরসুম গিয়েছে ওর। ও ১৪০ কিমি/ঘণ্টা বেগে বোলিং করছে যেটা ও চার বা পাঁচ বছর আগে করতো। ও খেলাটাকে ভাল মতো বোঝে। জসপ্রীত বুমরাহ পাঁচ নম্বরে থাকবে। টেস্ট ক্রিকেট, ওডিআই এবং টি-২০'তে হয়তো ওর মতো কমপ্লিট বোলার এই মুহূর্তে নেই।"

পন্টিং-এর প্রথম পাঁচে নেই কোনও অস্ট্রেলিয়ান:
রিকি পন্টিং-এর নিজের দেশে এ বারের টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়ে চলেছে এবং অস্ট্রেলিয়া এই বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু রিকি পন্টিং তাঁর সেরা পাঁচে জায়গা দেননি কোনও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে। ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের মতো তারকা যে কোনও ম্যাচের রূপ ঘুরিয়ে দিয়ে পারে। তবুও নিজেদের দেশে আয়োজিত টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার কেন পন্টিং-এর প্রথম পাঁচে নেই তা বোঝা গেল না।












Click it and Unblock the Notifications