Richa Ghosh's Birthday: ১৯ পেরিয়ে বিশে রিচা, বাড়িতে কীভাবে জন্মদিন সেলিব্রেট করলেন শিলিগুড়ির সোনার মেয়ে?
১৯ পেরিয়ে ২০-তে রিচা ঘোষ। সদ্য এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতেছেন। তাই এবারের জন্মদিনটা স্পেশ্যাল শিলিগুড়ির বঙ্গতনয়ার কাছে। বিগত কয়েক বছরে জন্মদিনটা কেটেছে জাতীয় দল বা বাংলা দলেই। এবার অবশ্য রিচা বাড়িতে আছেন। বুধবারই চিন থেকে নিজের শহর শিলিগুড়িতে ফিরেছেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার জন্মদিনটা জমিয়ে সেলিব্রেট করলেন রিচা।
শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে পালন করা হল রিচা ঘোষের জন্মদিন। শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে রিচা ঘোষের জন্মদিনে বিশেষ আয়োজন করা হয়। সোনার মেয়েকে কেক কেটে রিচাকে খাইয়ে দিলেন মেয়র গৌতম দেব। জন্মদিনের সকালে বাড়ির সামনে ব্যান্ডপার্টির সুর বাজানো হচ্ছে। শুধু বাড়িতেই নয় রিচার জন্মদিন পালন করা হয় কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামেও।

জন্মদিনে মানুষের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে আপ্লুত রিচা। সংবাদমাধ্যমের সামনে ভারতীয় দলের সদস্যা বলেন, 'ভালো লাগছে সবাই এসেছে এমনভাবে শুভেচ্ছা জানাচ্ছে। জন্মদিনে বিশেষ কোনও পরিকল্পনা আমার নেই। আমার আজকের সাফল্যের জন্য অনেকের অবদান আছে। সবার জন্যই এই জায়গায় আসতে পেরেছি।'
যারা তাঁকে দেখে এগোতে চান তাঁদের জন্য রিচার টিপস, 'শৃঙ্খলায় থাকতে হবে, সেইসঙ্গে কঠোর পরিশ্রম এবং লক্ষ্যে অবিচল থাকতে হবে। তবেই সাফল্য আসবে। আপাতত আমার লক্ষ্য ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা, তারপর যে টুর্নামেন্ট আসবে সেখানে ফোকাস করব।'

শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পারিষদরা৷ রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে কেক কেটে জন্মদিন পালন হয়। রিচার হাতে উপহারও তুলে দেন মেয়র গৌতম দেব। রিচাও মেয়রকে রিটার্ন গিফ্ট দেন। ইন্ডিয়া লেখা তার জার্সি মেয়রের হাতে উপহারস্বরূপ তুলে দেন রিচা। এই উপহার পেয়ে আপ্লুত মেয়র। জানান, এই জার্সি তিনি ফ্রেমে বাঁধিয়ে রাখবেন।
শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, 'আমরা জন্মদিনে ওকে পাই না, দেশের বাইরে বা অন্য কোথাও থাকে। এবার বাড়িতে থাকায় সেই সুযোগটা নিলাম। রিচা শুধু শিলিগুড়ির নয়, গোটা দেশের গর্ব। ওর সঙ্গে কথা বলব শহরের খেলাধুলার পরিকাঠামোগত উন্নয়নের জন্য।'

বুধবারই নিজের শহরের ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের পক্ষেও জোরাল সওয়াল করেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক। রিচা বলেন, 'এর আগেও অনেকবার বলেছিল এবারও বলছি, আমাদের এখানে পরিকাঠামোগত উন্নতি করতে হবে। ক্রিকেট খেলার ভালো মাঠ নেই। সেটা তৈরি করতে হবে। জাতীয় দলের খেলার ক্ষেত্রে অনেকের সাহায্য পেয়েছি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications