Richa Ghosh: রিচা ঘোষ কনকাসন নিয়ে মাঠ ছাড়লেন! কেরিয়ারের ৫০তম টি২০ আন্তর্জাতিকে বিপত্তি

Richa Ghosh: ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের মধ্যে প্রথম টি২০ আন্তর্জাতিক হয়ে গেল চেন্নাইয়ে। হরমনপ্রীত কৌরের ভারতকে ১২ রানে হারিয়েছে প্রোটিয়াদের প্রমীলা বাহিনী।

এই ম্যাচটি ছিল রিচা ঘোষের কেরিয়ারের ৫০তম টি২০ আন্তর্জাতিক। আর তাতেই ঘটল বড় বিপত্তি।

Richa Ghosh

২০ বছরের উইকেটকিপার-ব্য়াটার এই ম্যাচ চলাকালীন ছিটকে যান কনকাসনের সমস্যা নিয়ে। তাঁর পরিবর্তে কনকাসন সাব হিসেবে মাঠে নামেন ব্যাটার এস সাজনা। যদিও তাঁকে আর ভারতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ষোড়শ ওভারে বিপত্তি ঘটে। পূজা বস্ত্রকারের ওভারের প্রথম বলটি ডট হওয়ার পর, তাজমিন ব্রিটস লেগ সাইড দিয়ে বড় শট খেলতে গিয়েছিলেন। কিন্তু বল তাঁর ব্যাটের উপরের দিকে লেগে ক্যাচ ওঠে। রিচা সেই ক্যাচটি ধরবেন ধরে সতীর্থদের বার্তা দেন। অনেকটা এগিয়ে এসে সেই ক্যাচ ধরতে ঝাঁপও দেন। বড় ডাইভ দিয়ে দুই হাত বাড়িয়েও বলটি তালুবন্দি করতে পারেননি শিলিগুড়ির রিচা। গ্লাভসে লাগার পর বলটি সজোরে গিয়ে রিচার মুখে লাগে। সঙ্গে সঙ্গে মাঠে ডাক পড়ে ফিজিওর।

ফিজিও মাঠে গিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। যদিও তারপর স্থির হয়, রিচা আর উইকেটকিপিং করতে পারবেন না। ফিজিওর সঙ্গেই এরপর মাঠ ছাড়েন রিচা। বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়েছে, রিচার ঘাড়ে যন্ত্রণার পাশাপাশি মাথাও ঘুরছিল। উইকেটকিপার রিচা বাইরে চলে যাওয়ায় কনকাসন সাব হিসেবে উইকেটকিপিং করতে নামেন উমা ছেত্রী। পরে ব্যাটার সাজনা কনকাসন সাব হন।

রিচা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে যছাক্রমে ৩, অপরাজিত ২৫ ও অপরাজিত ছয় রানের ইনিংস খেলেন। টেস্ট ম্যাচে তিনি ৮৬ রান করেছিলেন। একদিনের সিরিজে ২টি ক্যাচ ধরেন। টেস্টে ক্যাচের সংখ্যা ১।

ব্রিটস এই ম্যাচে ৫৬ বলে ৮১ রান করে ম্যাচের সেরার পুরস্কার পান। তবে তিনিও ভারতীয় ইনিংস চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। ডান পায়ে চোট লাগার পর সতীর্থদের কাঁধে ভর দিয়ে তিনি মাঠের বাইরে বেরিয়ে যান। প্রাথমিকভাবে অবশ্য মনে হয়েছিল ব্রিটসের ক্র্যাম্পের সমস্যা দেখা দিয়েছে। ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারের পরই তিনি মাঠ ছাড়েন। তাঁর জায়গায় ফিল্ডিং করতে নামেন মাসাবাতা ক্লাস।

ররিবার এই সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক। একদিনের সিরিজ ও টেস্ট জেতার পর টি২০ সিরিজ পকেটে পুরতে বাকি দুটি ম্যাচেই জিততে হবে হরমনপ্রীত কৌরদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+