মহিলা টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালের আগে হুঙ্কার রিচা ঘোষের, ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথের পরিসংখ্যান কী?

মহিলাদের টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। পরিসংখ্যানে এগিয়ে অজিরা। তা মেনে নিয়েও জেতার বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ।

মহিলাদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে কাল হরমনপ্রীত কৌরের ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ধারেভারে অজিরাই এগিয়ে। যদিও সেমিফাইনালের আগে আত্মবিশ্বাসী হুঙ্কার শোনা গেল ভারতের অন্যতম বড় অস্ত্র তথা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষের গলায়।

সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া

মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া টানা তিনবার মহিলা টি ২০ বিশ্বকাপ ঘরে তোলার লক্ষ্যে অভিযানে নেমেছে। ২০২০ সালের টি ২০ বিশ্বকাপের পর থেকে ৪২টি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে মাত্র চারটিতে হেরেছে অজিরা। চলতি টি ২০ বিশ্বকাপে ভারতকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু অস্ট্রেলিয়া এখনও অবধি অপরাজেয়। অবশ্য এটাও মাথায় রাখতে হবে, গত দেড় বছরে একমাত্র ভারতের কাছেই পরাজয়ের সম্মুখীন হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এবার জিতলে নিজেদের রেকর্ড আরও উন্নত করে ষষ্ঠবার টি ২০ বিশ্বকাপের দখল নেবে অস্ট্রেলিয়া।

বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ভারতের

বিশ্বচ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ভারতের

অস্ট্রেলিয়া সম্প্রতি ভারতে এসেছিল পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে। তাতে রিচা ঘোষের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ভারত সুপার ওভারে হারিয়েছিল অজিদের। গত বছর কমনওয়েলথ গেমসের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের আশা জাগিয়েছিলেন হরমনপ্রীত কৌররা। ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৯ রানে ৫ উইকেট পড়ে যায় অজিদের। যদিও অ্যাশ গার্ডনার অপরাজিত ৫২ রান করে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করান। ভারত কালকের সেমিফাইনালে জোর টক্কর দিতে প্রস্তুত। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপের দ্বৈরথে ভারতকে পাঁচটি সাক্ষাতে তিনবার হারিয়েছে অজিরা। দুই দল মোট ৩০টি টি ২০ আন্তর্জাতিক খেলেছে। তাতে অজিরা জিতেছে ২২টি ম্যাচে।

আত্মবিশ্বাসী রিচা

আত্মবিশ্বাসী রিচা

রিচা ঘোষ আজ কেপ টাউনে সাংবাদিকদের বলেন, আমরা অস্ট্রেলিয়াকে হারাতে পারি। এমন নয় যে তারা অপরাজেয়। আমরা দেশের মাটিতে গত সিরিজেই অস্ট্রেলিয়াকে হারিয়েছি। তার আগেও অস্ট্রেলিয়াকে পরাস্ত করেছি। এটা ঠিক, অস্ট্রেলিয়া শক্তিশালী দল। তবে তাদের আমরা হারাতেও পারি। উল্লেখ্য, গত তিন বছরে ভারত অজিদের ৩ বার হারিয়েছে। গত বছর মেলবোর্নে টি ২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারলেও এবার মানসিকভাবে তাঁরা আরও শক্তিশালী হয়েই নামবেন বলে জানিয়েছেন রিচা। তাঁর কথায়, যে কেউ জিততে পারে। যারা মানসিকভাবে শক্তিশালী থাকবে তারাই জিতবে। আমরা অনেক কিছু বিষয়ের উপর জোর দিয়েছি। দেখা যাক কাল কী হয়।

লক্ষ্যে স্থির

লক্ষ্যে স্থির

রিচা জানান, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। প্রথমে ব্যাট করলে ভারত ১৮০ রান তুলতে চাইবে। বোলিং করতে হলে ১৪০ থেকে ১৫০ রানের বেঁধে ফেলতে চাইছে প্রতিপক্ষকে। গত ৫ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও দল ১৬০-এর বেশি রান তুলেছে ৮ বার, তার মধ্যে পাঁচবারই তুলেছে ভারত। হরমনপ্রীতের দলে কাল একটি পরিবর্তনের সম্ভাবনা। আগের ম্যাচে রাধা যাদব অসুস্থতার কারণে খেলেননি। দেবিকা বৈদ্য সুযোগ পান। দেবিকার জায়গায় কাল রাধা আসতে পারেন। তিনি একদিকে যেমন দুরন্ত ফিল্ডার, তেমনই স্পিন বোলিংয়েও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। স্মৃতি মান্ধানার ফর্মে ফেরাও ভারতের ক্ষেত্রে ইতিবাচক দিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+