Richa Ghosh: রিচা ঘোষ খেলবেন 'দ্য হান্ড্রেড'-এ, লন্ডন স্পিরিটে কত পরিমাণ অর্থের বিনিময়ে চুক্তিবদ্ধ?

Richa Ghosh: রিচা ঘোষকে বাদ দিয়েই বাংলাদেশ সফরে দল পাঠিয়েছেন জাতীয় নির্বাচকরা। হরমনপ্রীত কৌরের দল থেকে রিচার বাদ পড়া মেনে নিতে পারেননি অনেকেই। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি টি ২০-তে দাগ কাটতে ব্যর্থ যস্তিকা ভাটিয়া।

তিনটি ম্যাচে যস্তিকা (Yastika Bhatia)-র রান যথাক্রমে অপরাজিত ৯, ১১ এবং ১২। রিচা অবশ্য কামব্যাকের লড়াই চালাবেন। তারই মধ্যে নিজেকে আরও উন্নত করার সুযোগও পেয়ে গেলেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার।

রিচা ঘোষ

১৯ বছরের রিচা ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেলেন। আগামী মাসে তিনি এই টুর্নামেন্ট খেলতে যাবেন স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কৌরের সঙ্গে। মান্ধানা খেলবেন সাদার্ন ব্রেভের হয়ে। ট্রেন্ট রকেটসের হয়ে খেলবেন হরমনপ্রীত। রিচা খেলবেন লন্ডন স্পিরিটের হয়ে।

জর্জিয়া রেডমেইন চোটের কারণে ছিটকে যাওয়াতেই রিচাকে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। ফলে তিনি সুযোগ পেলেন পরিবর্ত ক্রিকেটার হিসেবে। মান্ধানা ও কৌরকে অবশ্য তাঁদের দল ধরে রেখেছিল। ভারতের পুরুষ দলের ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। তবে মহিলাদের ক্ষেত্রে বাধা নেই।

রিচা ঘোষ

ইতিমধ্যেই রিচার অস্ট্রেলিয়ার মাটিতে মহিলাদের বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলেছেন। মহিলাদের প্রিমিয়ার লিগে রিচাকে ১.৯ কোটি টাকায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্য হান্ড্রেডে অবশ্য তার চেয়ে অনেক কম পরিমাণ অর্থেই চুক্তিবদ্ধ হলেন রিচা।

লন্ডন স্পিরিটে খেলার জন্য রিচা পাবেন সাড়ে ১২ হাজার পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৩ লক্ষ টাকা। এই দলের হয়ে খেলে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন রিচা। লন্ডন স্পিরিটকে নেতৃত্ব দেন হিদার নাইট। এই দলে রয়েছেন গ্রেস হ্যারিস, অ্যামেলিয়া কের, সারা গ্লেনের মতো ক্রিকেটাররা।

এদিকে, বাংলাদেশে হোয়াইটওয়াশ করে টি ২০ সিরিজ জেতা হলো না হরমনপ্রীত কৌরের ভারতের। ২-১-এ সিরিজ জিতল ভারতের মহিলা দল। বাংলাদেশের প্রমীলা বাহিনী আজ শেষ ম্যাচে জিতল ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে। ভারত ৯ উইকেটে ১০২ করেছিল। সর্বাধিক ৪০ করেন হরমনপ্রীত। দেশের হয়ে আজ প্রথম খেললেন রাশি কানোজিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+