RG Kar Incident: প্রতিটি পুরুষকে শিক্ষিত করা হোক! আরজি কর কাণ্ডে কড়া বার্তা সূর্যকুমারের

RG Kar Incident: আরজি কর কাণ্ড নিয়ে এবার সরব হলেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজরা।

ঋদ্ধিমান সাহা ফেসবুকে পোস্ট করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিংরাও কড়া শাস্তি ও নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান।

RG Kar Incident

ভারতের তারকা ক্রিকেটাররা এখনও এই ইস্যুতে মুখ খোলেননি। যদিও আজ সোশ্যাল মিডিয়া পোস্টে কড়া বার্তা দিলেন ভারতের টি২০ অধিনায়ক সূর্য। তিনি আরজি কর কাণ্ডের নাম নেননি। তবে সেই ঘটনার প্রেক্ষিতেই তাঁর যে এই পোস্ট তা সহজেই অনুমেয়।

সমাজের বিভিন্ন স্তরের মানুষ আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে চিকিৎসকরাও কর্মবিরতি চালিয়ে আন্দোলনে নেমেছেন। রাজ্যের সীমানা ছাড়িয়ে গোটা দেশে বিভিন্ন জায়গায় আরজি কর কাণ্ডে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হচ্ছে।

সূর্যকুমার যাদব ইনস্টাগ্রাম স্টোরিতে ইঙ্গিতবাহী বার্তা দিয়েছেন। তাতে প্রটেক্ট ইওর ডটার বা কন্যাসন্তানকে রক্ষা করার কথা কেটে দেওয়া হয়েছে। ঠিক তার তলায় লেখায় এডুকেট ইওর সন বা নিজের পুত্রকে শিক্ষিত করার বার্তা দেওয়া হয়েছে।

এখানেই থামেননি সূর্য। তার সঙ্গে তিনি লিখেছেন, ভাই, বাবা, স্বামী ও বন্দুদেরও সকলকেই শিক্ষিত করা হোক। অর্থাৎ সমাজের প্রতিটি পরিবারের পুরুষ সদস্যদের নারীদের সম্মানক্ষার বিষয়ে শিক্ষিত করারই কড়া বার্তা দেন সূর্য।

এদিনই হরভজন সিংও আরজি কর কাণ্ডে জড়িতদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে দেশ কি বেটিকে ন্যায়বিচার, ইনসাফ দেওয়ার ডাক দিয়েছেন। বিষয়টি নিয়ে রাজনীতি না করে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাজ্যপাল, মুখ্যমন্ত্রীদের সম্মিলিত হয়ে এই ধরনের ঘৃণ্য ঘটনা প্রতিরোধে কড়া শাস্তির বন্দোবস্ত সম্বলিত আইন প্রণয়নের দাবি জানান ভাজ্জি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+