পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সমান আয় নিয়ে মুখ খুললেন স্মৃতি মন্ধনা
গত সপ্তাহে বৃহস্পতিবার পুরুষদের দলের পাশাপাশি বিসিসিআই প্রকাশ করে জাতীয় মহিলা দলের বার্ষিক চুক্তির তালিকা। মোটামুটি প্রত্যাশিত ভাবেই হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা ও পুনম যাদবকে এ গ্রেডে অন্তর্ভূক্ত করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে পুরুষদের মতো এ প্লাস ক্যাটাগরি নেই। তবে পুরুষ ও মহিলা, দুটিতেই 'এ' ক্যাটাগরি থাকলেও অর্থের পরিমাণ দুটির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। যেখানে এ প্লাসে থাকায় বিরাট, রোহিতরা পান বছরে ৭ কোটি। সেখানে স্মৃতি মন্ধনা ও হরমনপ্রীতরা পান মাত্র ৫০ লক্ষ। এই নিয়েই বুধবার একটি অনুষ্ঠানে প্রশ্ন করা হয় স্মৃতি মন্ধনাকে।

সমান বেতন কাঠামো প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনও রাগঢাক না করেই স্মডতি বলেন, 'আমি এই বিষয়ে একদমই চিন্তিন নই। আমাদের একটি জিনিস বুঝতে হবে যে আমরা যেই অর্থটা পাই সেটা পুরুষদের ক্রিকেটের আয় থেকেই আসে। যেদিন মহিলাদের ক্রিকেটও পুরুষদের মতো বর্ডকে আয় করতে সাহায্য করবে সেদিন আমি প্রথম মানুষ হিসাবে সমান আয়ের দাবি জানাব।'
আমি মনে করি না আমার সতীর্থদের মধ্যে কেউই এই বিষয়টি নিয়ে ভাবছেন কারণ এখন সবারই ফোকাস হল কেবলমাত্র ভারতের হয়ে ম্যাচ জেতা। যত ম্যাচ জিতব তত ভিড়কে আমরা স্বাগত জানাতে পারব আর উপার্জনও হবে। আমরা সেই বিষয়টিকেই লক্ষ্য করে এগিয়ে যাচ্ছি।' আমাদের পক্ষ থেকে এটি বলা অন্যায় যে আমাদের একই বেতন প্রয়োজন, এটি সঠিক নয়। সুতরাং আমি আমি বেতনের এই ফারাক নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।'
ভারতীয় মহিলা দলের বার্ষিক চুক্তির পরিমাণ পুরুষদের তুলনায় অনেকটাই কম। মহিলা দলের ক্ষেত্রে এ গ্রেডে থাকা ক্রিকেটাররা পান বছরে ৫০ লক্ষ টাকা। বি গ্রেড ও সি গ্রেডে থাকা খেলোয়াড়রা যথাক্রমে পান বছরে ৩০ লক্ষ ও ১০ লক্ষ টাকা করে। বি গ্রেডে মিতালী রাজ ছাড়াও আছেন ধুলন গোস্বামী, এক্তা বিশ্ত, রাধা যাদব, শিখা পান্ডে, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ ও তানিয়া ভাটিয়া।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications