আইপিএলে কেকেআর ও সিএসকে-র শেষ ৪ ম্যাচের ফল কী হয়েছিল, এগিয়ে কোন দল?

আইপিএলে কেকেআর ও সিএসকে-র শেষ চার ম্যাচের ফল কী হয়েছিল

আজ সন্ধ্যায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূ্র্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ম্যাচের ফল যাই হোক, দুই দলের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট প্রেমীরা। তারই প্রেক্ষিতে কেকেআর ও সিএসকে-র শেষ চার মুখোমুখি লড়াইয়ের ফল কী ছিল, তা এক নজরে দেখে নেওয়া যাক। সবমিলিয়ে পাল্লা ভারী যে এমএস ধোনি শিবিরের, তা আর বলার অপেক্ষা রাখে না।

২০১৯ আইপিএলের প্রথম ম্যাচ

২০১৯ আইপিএলের প্রথম ম্যাচ

ঘরের মাঠ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সিএসকে-র সঙ্গে ২০১৯ আইপিএলে প্রথম বার সাক্ষাৎ ঘটেছিল কেকেআরের। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছিল কলকাতা। ৪৪ বলে ৫০ রান করেছিলেন আন্দ্রে রাসেল। ৩ উইকেট নিয়েছিলেন দীপক চাহার। মাত্র তিন উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে। ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ফাফ ডু প্লেসিস। সাত উইকেটে ম্যাচ জিতেছিল এমএস ধোনি শিবির।

২০১৯ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

২০১৯ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান করেছিল কেকেআর। ৫১ বলে ৮২ রান করেছিলেন ওপেনার ক্রিস লিন। ৪ উইকেট নিয়েছিলেন সিএসকে-র ইমরান তাহির। জবাবে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল এমএস ধোনি শিবির। ৪২ বলে ৫৮ রান করেছিলেন সুরেশ রায়না।

২০১৮ আইপিএলের প্রথম ম্যাচ

২০১৮ আইপিএলের প্রথম ম্যাচ

ঘরের মাঠ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সিএসকে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। ৩৬ বলে ৮৮ রান করেছিলেন আন্দ্রে রাসেল। জবাবে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে। ২৩ বলে ৫৬ রান করেছিলেন স্যাম বিলিংস।

২০১৮ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

২০১৮ আইপিএলের দ্বিতীয় ম্যাচ

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সিএসকে-র মুখোমুখি হয়েছিল কেকেআর। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। ২৫ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন অধিনায়ক এমএস ধোনি। জবাবে ৪ উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল সিএসকে। ৩৬ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তরুণ শুভমান গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+