Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Republic Day 2024: ‘বৈচিত্রের মধ্যেই ঐক্য’, প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে কী বার্তা দিলেন সচিন-সৌরভরা?

শুক্রবার দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশ ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপনে সামিল। দিল্লির কর্তব্য পথে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য প্যারেড। যার মূল থিম ছি‌ল নারী শক্তি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফ্রান্সের রাষ্ট্রপ্রধান এমানুয়েল এমানুয়েল ম্যাক্রোঁ সহ বিশিষ্ট ব্যক্তিরা।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন খেলার মাঠের তারকারাও। ভারতের প্রতিটি নাগরিক আজ ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে। ভারতীয় ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর থেকে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রত্যেকেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টারক। সোশ্যাল মিডিয়ায় সচিন লিখেছেন, 'আজ আমরা প্রজাতন্ত্র হিসেবে ৭৪ বছর পূর্ণ করছি। আমরা প্রতি বছর আরও সমৃদ্ধ হতে পারি। শুভ প্রজাতন্ত্র দিবস!' সকল দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।

Republic Day 2024

বৃহস্পতিবার রাতেই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি লিখেছেন, 'আমরা উদযাপন করি বৈচিত্রের মধ্যে ঐক্যেকে এবং বিভিন্নতার মধ্যেও মিলনকে আসুন আমরা সবাই মিলে প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করি।' ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেএ ভক্তদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

বঙ্গ ক্রিকেটের সদর দপ্তর সিএবিতেও প্রজাতন্ত্র দিবস উলট বক্ষ্যে পতাকা উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা সহ অন্য কর্তারাও।

অন্যদিকে সূর্যকুমার যাদব আবার ভারতীয় দলের খেলার সময় জাতীয় সংগীত গাওয়ার মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে। সঙ্গে লিখেছেন, একটা আসামান্য অনুভূতি। সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।অন্যদিকে আম আদমি পার্টির সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের বার্তাতেও উঠে এসেছে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথাই। কেকেআর, সিএসকে দলের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়েছে।

শুধু ক্রিকেট নয়, একইসঙ্গে অন্য খেলার প্রতিনিধিরাও প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আইওএ সভাপতি পিটি উষা বক্তব্যে বলেছেন, আজকের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে সমস্ত প্রিয় নাগরিকদের শুভেচ্ছা! নারীদের দৃঢ় সংকল্প এবং শক্তিতে ভারত অমৃতকালে রয়েছে। আসুন আমরা আমাদের নারীদের আরও ক্ষমতায়ন করি এবং উন্নয়নের পথে একসাথে হাঁটি। জয় হিন্দ।


প্রজাতন্ত্র দিবসে, উদযাপনের মধ্যে, ভারতীয় পুরুষদের জাতীয় ক্রিকেট দল হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে ব্যস্ত এবং টেনিস তারকা রোহান বোপান্না অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসের ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+