শ্রীলঙ্কা সফরে থাকবেন না শাস্ত্রী, টিম ইন্ডিয়ার বি টিমের কোচ হবেন কে?

শ্রীলঙ্কা সফরে থাকবেন না শাস্ত্রী, টিম ইন্ডিয়ার বি টিমের কোচ হবেন কে?

করোনা ভাইরাসের আবহে জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদেরই মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলার কথা ইতিমধ্যেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থদের অনুপস্থিতিতে দ্বীপরাষ্ট্রে টিম ইন্ডিয়ার বি টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সে সফরে পাওয়া যাবে না ভারতীয় হেড কোচ রবি শাস্ত্রী ও তাঁর দলকেও। পরিবর্তে কার হাতে শিখর ধাওয়ানদের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে, তার একটা আভাস পাওয়া গিয়েছে।

কোচ হতে পারেন দ্রাবিড়

কোচ হতে পারেন দ্রাবিড়

এক রিপোর্টে দাবি করা হয়েছে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে রবি শাস্ত্রীর অবর্তমানে টিম ইন্ডিয়ার বি টিমকে কোচিং করাতে পারেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান পদের দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। অ্যাকাডেমির সাপোর্ট স্টাফদের নিয়েই তিনি সাময়িক সময়ের জন্য ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলে জানানো হয়েছে।

দ্রাবিড়ের কোচিং করানোর অভিজ্ঞতা সুমধুর

দ্রাবিড়ের কোচিং করানোর অভিজ্ঞতা সুমধুর

ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে রাহুল দ্রাবিড় ঠিক যতটা সফল, ততটাই দক্ষ কোচ হিসেবে। ২০১৮ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পৃথ্বী শ নেতৃত্বাধীন ভারতীয় দলকে চ্যাম্পিয়ন করিয়েছিলেন প্রশিক্ষক দ্রাবিড়। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-র প্রধান হিসেবেও নিজের দায়িত্ব দুর্দান্তভাবে পালন করে চলেছেন দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক।

অধিনায়ক হতে পারেন ধাওয়ান

অধিনায়ক হতে পারেন ধাওয়ান

টি২০ বিশ্বকাপের আগে ভারতের দ্বিতীয় সারির দল সীমিত ওভারের ফর্ম্যাটে ঠিক কতটা তৈরি, তা দেখার জন্য শ্রীলঙ্কা সফরের উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ইংল্যান্ড সফরে থাকায় দ্বীপরাষ্ট্রে ক্রিকেট খেলতে যেতে পারবেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, অক্ষর প্যাটেলের মতো দেশের তারকা ক্রিকেটাররা। পরিবর্তে তরুণ ক্রিকেটাররা দেশের জার্সি গায়ে কতটা জ্বলে উঠতে পারেন, তা দেখতে চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। বিরাট ও রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান।

ভারতের ইংল্যান্ড সফর

ভারতের ইংল্যান্ড সফর

চলতি মে মাসের শেষে ইংল্যান্ডে উড়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সবমিলিয়ে সেপ্টেম্বরে শেষ হবে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+