আঙুলে চিড় ধোনির! চোট গোপন করেই নাকি বিশ্বকাপে খেলেছিলেন মাহি
ব্যাট-বল, বাইশ গজ থেকে তিনি এখন অনেক দূরে। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধোনিকে নিয়ে এখন অন্য আবহ।
ব্যাট-বল, বাইশ গজ থেকে তিনি এখন অনেক দূরে। দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধোনিকে নিয়ে এখন অন্য আবহ। স্বাধীনতা দিবসের উৎসবের মুহূর্তে তাঁর হাতেই জাতীয় পতাকা উত্তোলনের দায়িত্ব দিতে চলেছে কাশ্মীর উপতক্যার ভারতীয় সেনা। বৃহস্পতিবার লাদাখের লে'তে জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যেতে পারে ধোনিকে।

এই আবহেই ধোনির চোট নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল। আঙুলের চোট নিয়েই নাকি বিশ্বকাপে খেলেছিলেন ধোনি। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে এমন দাবি করেছে একটি সংবাদমাধ্যম।
শোনা যাচ্ছে, শিখর ধাওয়ানের মতো বিশ্বকাপের মাঝে নাকি ধোনির আঙুলেও চিড় ধরেছিল। সেই চিড়ের কোনও স্ক্যান না করেই নাকি বিশ্বকাপে খেলেছিলেন। এখনও নাকি চোটের জায়গায় কোনও পরীক্ষা করাননি মাহি। আঙুলের চিড় নিয়েই নাকি বিশ্বকাপের পর ভারতীয় সেনায় যোগ দেন তিনি। এখন প্রশ্ন, কেন তিনি চোটের কোনও পরীক্ষা না করেই দিনের পর দিন তা গোপন করছেন। চোট গোপন করতেই তবে কি, ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নেন মাহি? ধোনি নিজে এই নিয়ে মুখ না খুললে অবশ্য পুরোটাই এখন ধোঁয়াশা।












Click it and Unblock the Notifications