আইপিএল ২০২১ : ভিভো থাকতে কেন টাইটেল স্পনসরের জন্য টেন্ডার ডাকার তোড়জোর!

আইপিএল ২০২১ : ভিভো থাকতে কেন টাইটেল স্পনসরের জন্য টেন্ডার ডাকার তোড়জোর!

ভিভো অনিশ্চিত হওয়ায় বিসিসিআই আইপিএল ২০২১-এর নতুন টাইটেল স্পনসর খোঁজার তোড়জোর শুরু করে দিয়েছে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। খুব অঘটন না ঘটলে চলতি বছরের আইপিএলেও টাইটেল স্পনসর হিসেবে কোনও নতুন সংস্থাকে দেখা যেতে পারে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অনিশ্চিত ভিভো

অনিশ্চিত ভিভো

ভারত ও চিনের সীমান্ত সমস্যার জেরে তৈরি হওয়া বিতর্কের জেরে ২০২০ সালের আইপিএলের টাইটেল স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিল ভিভো। এক রিপোর্টে দাবি করা হয়েছে যে এবারও নাকি টুর্নামেন্টের টাইটেল স্পনসর হতে এখনও আগ্রহ প্রকাশ করেনি চিনা মোবাইল সংস্থা।

টেন্ডার ডাকতে পারে বিসিসিআই

টেন্ডার ডাকতে পারে বিসিসিআই

এক রিপোর্টে দাবি করা হয়েছে, ভিভো অনিশ্চিত হওয়ায় আইপিএল ২০২১-এর টাইটেল স্পনসর খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিসিআই। নতুন সংস্থার খোঁজে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির খুব শীঘ্র দরপত্র বা টেন্ডার আহ্বান করতে পারে বলে খবর। ড্রিম ইলেভেনের সঙ্গে এক বছরের চুক্তি থাকায় বর্তমানে আইপিএলের টাইটেল স্পনসরের চেয়ার খালি বলা চলে।

ভিভোর সঙ্গে চুক্তি

ভিভোর সঙ্গে চুক্তি

২০১৮ সালের আইপিএলে টাইটেল স্পনসর হিসেবে ভিভোর সঙ্গে গাঁটছড়া বাঁধে বিসিসিআই। এর জন্য পাঁচ বছরের হিসেবে প্রতি মরসুমে বিসিসিআই-কে ৪৪০ কোটি টাকা দেওয়ার কথা চিনা মোবাইল সংস্থার। ভারত ও চিনের সীমান্ত সমস্যার জেরে তৈরি হওয়া বিতর্কের জেরে ভিভো ২০২০ সালের আইপিএলের টাইটেল স্পনসরের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছিল বিসিসিআই-কে।

ড্রিম ইলেভেনের চুক্তি

ড্রিম ইলেভেনের চুক্তি

ভিভোর অনুপস্থিতিতে ২০২০ সালের আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনের সঙ্গে এক বছরের চুক্তি করেছিল বিসিসিআই। ওই মরসুমের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় শিবিরকে ২২২ কোটি টাকা দিয়েছিল ফ্যান্টাসি গেমিং সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+