ভারতেই আইপিএল ২০২১ আয়োজনে মরিয়া বিসিসিআই! তৈরি প্ল্যান বি! চূড়ান্ত ঘোষণা কবে?
ভারতেই আইপিএল ২০২১ আয়োজনে মরিয়া বিসিসিআই! তৈরি প্ল্যান বি! চূড়ান্ত ঘোষণা কবে?
করোনা ভাইরাসের আবহে ২০২১ সালের আইপিএলের আসর ভারতে বসাতে বদ্ধপরিকর হয়ে রয়েছে বিসিসিআই। কোনও কারণে তা সম্ভব না হলে সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির বিকল্প হিসেবে পরিকল্পনাও করে রেখেছে বলে জানানো হয়েছে। রাষ্ট্রের সঙ্গে কথা বলে খুব শীঘ্র বিসিসিআই এ ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাবে বলে সূত্রের খবর।

আইপিএলের আয়োজক নির্বাচন কবে
এক রিপোর্টে জানানো হয়েছে, করোনা ভাইরাসের আবহে আইপিএল ২০২১-এর আয়োজক স্থান বা দেশ নির্বাচন নিয়ে তোড়জোর শুরু করে দিয়েছে বিসিসিআই। ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের নিলাম সম্পন্ন হলে ভেন্যু নিয়ে ভারতীয় বোর্ড চূড়ান্ত ঘোষণা দেবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

দেশের মাটি আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই
করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের সালের আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। সংযুক্ত আরন আমিরশাহীতে সফলভাবে টু্র্নামেন্ট আয়োজন করেছিল বিসিসিআই। তা বলে এবারও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ভারতের বাইরে হোক, সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির তা চায় না বলেই সূত্রের খবর।

বিকল্প ভাবনা তৈরি
বহু চেষ্টা সত্ত্বেও এবারও দেশের মাটিতে আইপিএল আয়োজন করা না গেলে বিসিসিআইয়ের প্ল্যান বি তৈরি বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। করোনা ভাইরাসের আবহে ভারতে না হলে আবারও সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট।

আইপিএলের নিলাম
আগামী ১৮ ফেব্রেুয়ারি চেন্নাইতে আইপিএল ২০২১-এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে টুর্নামেন্টের স্থান বা দেশ নির্বাচন নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বিসিসিআই কোনও কথা বলেনি বলে খবর। তবে এই ইস্যুতে ভারতীয় বোর্ড আগে থেকে কিছু তথ্য দিলে তাদের ক্রিকেটার নির্বাচন সহজ হত বলে মনে করেন এক ফ্র্যাঞ্চাইজি কর্তা।












Click it and Unblock the Notifications