অবশিষ্ট পাকিস্তান সুপার লিগ শুরু ৯ জুন, ২৪ জুন মেগা ফাইনাল

অবশিষ্ট পাকিস্তান সুপার লিগ শুরু ৯ জুন থেকে, ২৪ জুন মেগা ফাইনাল

পাকিস্তান সুপার লিগ বা পিএসএলের ফাইনাল ম্যাচের দিন ঠিক হয়েছিল আগেই। এবার অবশিষ্ট টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি প্রকাশ করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, ৯ জুন থেকে থেকে আবু ধাবিতে হবে পিএসএলের শেষ ভাগ। ২৪ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাবর আজমরা ২৫ জুন ইংল্যান্ডের বিমান ধরবেন বলে জানানো হয়েছে।

অবশিষ্ট পাকিস্তান সুপার লিগ শুরু ৯ জুন, ২৪ জুন মেগা ফাইনাল

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া অবশিষ্ট পিএসএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, টুর্নামেন্টে ৬ দিন দুটি করে ম্যাচ হবে। লিগ স্তরে দুটি ম্যাচের জন্য পাঁচ দিব বরাদ্দ করা হয়েছে বলে জানানো হয়েছে। ২১ জুন পাকিস্তান সুপার লিগের চলতি মরসুমের কোয়ালিফায়ার ও প্রথম এলিমিনেটর খেলা হবে। দ্বিতীয় এলিমিনেটর ২২ জুন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। আবু ধাবিতে পিএসএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগ করোনা ভাইরাসের বাড়বাড়ন্তের জেরে স্থগিত করে দেওয়া হয়েছিল। ফাইনাল সহ টুর্নামেন্টের অবশিষ্ট ২০টি ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। প্রথমে ঠিক ছিল যে ২০ জুন পিএসএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কারণ আন্তর্জাতিক সূচি মেনে ২৩ জুন ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। সেই পরিকল্পনায় বদল ঘটেছে। নতুন করে ঠিক হয়েছে যে ২৩-এর পরিবর্তে ২৫ জুন ইংল্যান্ড রওনা হবেন বাবর আজমরা। তাই পাকিস্তান সুপার লিগের ফাইনালের দিনও পিছিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তান সুপার লিগে এখনও পর্যন্ত যে কয়টি ম্যাচ খেলা হয়েছে সে অনুযায়ী পয়েন্টের নিরিখে শীর্ষে রয়েছে করাচি কিংস। পাঁচ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৬। সমপরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে কেবল রান রেটের নিরিখে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পেশোয়ার জালমি। চার ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে নেট রান রেটের প্রেক্ষিতে পিএসএল তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পাঁচ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে মুলতান সুলতানস ও কোয়েতা গ্ল্যাডিয়েটর্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+