IPL 2024: ভোটের জন্য আইপিএলে থাকছে না কোনও বিরতি, কবে খেলা নাইটদের? সূচি নিয়ে বিরাট আপডেট
লোকসভা ভোটের আবহে শুরু হয়েছে শুরু হয়েছে আইপিএল। গত ২২ মার্চ চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের মাধ্যমে আইপিএলের সূচনা হয়েছে। সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট অনুসারেই আইপিএলের পরবর্তী সূচি সাজাচ্ছে বিসিসিআই। ইতমধ্যেই আইপিএল ফাইনালের দিন ও ভেন্যু এবং প্লে অফের ভেন্যু প্রকাশ্যে এসেছে। সোমবার পাওয়া গেল সূচি নিয়ে আরও একদফা আপডেট।
মনেয় করা হয়েছিল সাধারণ নির্বাচনের জন্য আইপিএলের মাঝেমধ্যে বিরতি রাখা হতে পারে। কিন্তু একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ভোটের জন্য কোনও রকম বিরতি থাকবে না আইপিএলের খেলায়। আইপিএলের অবশিষ্ট সময়সূচী শীঘ্রই প্রকাশিত হবে, সাধারণ নির্বাচনের জন্য আইপিএলে বিরতি নেই, ৮ ই এপ্রিল সিএসকে বনাম কেকেআর ম্যাচ দিয়ে দ্বিতীয় দফার খেলার শুরু হতে পারে।

এর আগে বিসিসিআই উদ্বোধনী সহ ২১ ম্যাচের সময়সূচী প্রকাশ করেছিল। তবে, ১৯ এপ্রিল থেকে ১লা জুন পর্যন্ত সাধারণ নির্বাচন এবং ৪ জুন গণনা হওয়ার কথা রয়েছে। বোর্ড ফিক্সচারগুলি এমনভাবে ফিচার করার সিদ্ধান্ত নিয়েছে যাতে এটি নির্বাচনী স্থানগুলির সাথে আইপিএল ম্যাচগুলির সংঘাত না হয়। ভোটের দিনগুলিতেও ম্যাচ হবে তবে রাজ্যে সংশ্লিষ্ট দিনটিতে ভোট হবে না সেখানেটই ম্যাচ দেওয়া হতে পারে।
জানা গিয়েছে, একাধিক ছোট শহরেও হবে আইপিএলের ম্যাচ। সব খেলা নিজেদের হোম গ্রাউন্ডে নাও পেতে পারে দলগুলি। সেক্ষেত্রে কিছু হোম ম্যাচ অন্য শহরেও খেলতে হতে পারে দলগুলিকে।
গ্রুপ পর্বের শেষ খেলাটি ১৯ মে রাজস্থান রয়্যালস বনাম কলকাতা নাইট রাইডার্স খেলবে। এক দিনের বিরতির পরে, আইপিএলের নকআউট পর্ব শুরু হবে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৬ মে। গতবারের চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়ামে বসতে চলেছে ফাইনাল ম্যাচের আসর। টুর্নামেন্টের একটি কোয়ালিফায়ার ম্যাচও অনুষ্ঠিত হবে চিপক স্টেডিয়ামে। আইপিএলের একটি কোয়ালিফায়ার হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই সঙ্গে আর একটি এলিমিনেটরের ম্যাচও হবে এই মাঠে।












Click it and Unblock the Notifications