পুণে অতীত , আবার শ্রীনির কাছেই ফিরছেন ধোনি

নির্বাসন শেষ , সামনে মরশুমের আইপিএলে ফের ফিরছে চেন্নাই সুপার কিংস

আইপিএল গভর্নিং কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ফের একবার খুশির হাওয়া চেন্নাই ক্রিকেট ফ্যানদের মধ্যে। আইপিএলের প্লেয়ার রিটেনশানের যে নতুন নিয়ম হয়েছে তাতে পুরোন প্লেয়ার ধরে রাখার ওপর ছাড় পাওয়া গেছে। এর ফলে ফের একবার হলুদ জার্সিতে ধোনির খেলায় আর কোনও বাধা রইল না।

পুণে অতীত , আবার শ্রীনির কাছেই ফিরছেন ধোনি

আগেই চেন্নাই সুপার কিংসের ওপর থেকে নির্বাসন উঠে যাওয়ার দিনই মাহি নিজের ইনস্টাগ্রামে সিএসকে-কে স্বাগত জানিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের কর্ণধার এন শ্রীনিবাসনের সঙ্গে মাহির সম্পর্কও রীতিমতো দারুণ। যখনই সুযোগ পান তখনই শ্রীনির সঙ্গে দেখা করেন তিনি।

এবার যেহেতু নতুন নিয়মে ধোনির সিএসকে-তে ফেরার পথে আর কোনও বাধা রইল না তাই খুশির হাওয়া সব মহলেই। ক্রিকেট মহলে শ্রীনি-ধোনি জুটিকে কার্যত 'বাবা-ছেলে ' বলা হয়। এদিকে ইতিমধ্য়েই সিএসকে-র পক্ষ থেকে জানানো হয়েছে তারাও বিষয়টায় দারুণ খুশি।

সিএসকে-র টিম ডিরেক্টর কে জন জানিয়েছেন, ধোনিকে ফেরত পাওয়ায় কোনও বাধা না থাকায় পুরো ম্যানেজমেন্ট দারুণ খুশি, তাঁর সাফ কথা এতে দারুণ খুশি ফ্যানরাও। চেন্নাই সুপার কিংস দলের অন্যতম স্তম্ভ মাহি, তাঁর উপস্থিতির জন্য চেন্নাইয়ের এত বড় সমর্থন বেস রয়েছে।

এছাড়াও তিনি আরও বলেছেন, 'গোটা দলের ভ্যালু অ্যাডিশন করেন ধোনি, ও অধিনায়ক হিসেবে আক্রমণাত্মক, পাশাপাশি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবেও ও দারুণ কার্যকরী। শুধু এটুকুই নয় ফ্যানেদের সঙ্গে ওঁর যোগসূত্র আর পাঁচজনের থেকে একেবারে অন্যরকম।'

চেন্নাই সুপার কিংস যে দুই মরশুম ছিল না, সেসময় ধোনি পুণে রাইজিং সুপার জায়ন্টসে ছিলেন। প্রথম মরশুমে অধিনায়ক হিসেবে থাকলেও পরের মরশুমে তাঁর হাত থেকে অধিনায়কত্বের ব্যাটন ছিনিয়ে নিয়ে তা তুলে দেওয়া হয়েছিল স্টিভ স্মিথের হাতে। শুধু এটুকুই নয়, ফ্রাঞ্চাইজি মালিকের একাংশ ধোনির ফর্মে না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ার ওপেন ফোরামে নিজেদের মন্তব্য প্রকাশও করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+