এবার পাঁচ এর বদলে টেস্ট ম্যাচ হবে মাত্র ৪ দিনের!
ওয়েলিংটন, ১৯ জুলাই : টেস্ট ক্রিকেটের আকর্ষণ ফেরাতে পাঁচ দিনের বদলে ৪ দিনের ম্যাচ করার প্রস্তাব দিলেন নিউ জিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের প্রধান ডেভিড হোয়াইট। তাঁর মতে, গোলাপি বলে টেস্ট ম্যাচ করা দারুণ ব্যাপার। তবে চারদিনের টেস্ট ম্যাচ করে তাকে দুটি ভাগে ভাগ করে দেওয়া হোক। [লোধা কমিটির এই সুপারিশগুলি কার্যকর করার নির্দেশ সুপ্রিম কোর্টের]
আধুনিক সময়ে বিশেষ করে টি২০ ক্রিকেট চলে আসার পরে টেস্ট ম্যাচ অস্বিত্ব সঙ্কটে ভুগছে। গ্যালারিতে আগের মতো ভিড় বা আগ্রহ-উত্তেজনা কোনওটিই নেই। সেই নিয়ে বেশ কয়েকবছর ধরে আলোচনা চলার পরে কিছুদিন আগে গোলাপি বলে টেস্ট ম্যাচের আয়োজন করে আইসিসি। [আইপিএল ২০১৬-য় বিরাট কোহলি যে রেকর্ডগুলি করলেন]

সেই দিন-রাতের টেস্ট ম্যাচটি খেলা হয়েছিল অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের মধ্যে। সেই ঘটনার প্রসঙ্গ টেনে হোয়াইট জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকে প্রাসঙ্গিক করে রাখতে নিত্য নতুন ভাবনার আমদানি প্রয়োজন। সেক্ষেত্রে ৪ দিনের আন্তর্জাতিক টেস্ট ম্যাচ উপযোগী হতে পারে বলে মনে করছেন তিনি। [আইপিএল ২০১৬ : পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা]
নিউ জিল্যান্ড বোর্ড প্রধানের মতে, বর্তমানে তিন টেস্টের সিরিজ খেলা হলে অন্তত মাসখানেক প্রয়োজন হয়। যা অনেকটাই সময়ের অপচয়। যদি চারদিনের টেস্ট হয় তাহলে তিন সপ্তাহের মধ্যেই তিন ম্যাচের সিরিজ শেষ করা সম্ভব হবে। [এই ক্রিকেটার যত রান করেছেন, তার চেয়ে বেশি মেয়ের শয্যাসঙ্গী হয়েছেন!]
এছাড়া টেস্টেও প্রতিযোগিতা বাড়াতে দুটি ভাগে ভাগ করার কথা বলেছেন হোয়াইট। টেস্ট ক্রিকেটে উপরের দিকের দল ও অবনমন শুরু করার ভাবনাও উঠে এসেছে তাঁর বক্তব্যে।
প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মার্ক টেলর চারদিনের টেস্ট ম্যাচের দাবি তুলেছিলেন। সেই দাবি সমর্থন করেন শ্যেন ওয়ার্ন ও গ্রেগ চ্যাপেলও। এছাড়া ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভসও তাতে সম্মতি জানান।












Click it and Unblock the Notifications