IPL 2022: বিরাট-ম্যাক্সওয়েলদের সামনে একাধিক নজিরের হাতছানি, আরসিবিকে চিন্তায় রাখবে উইলিয়ামসনের পরিসংখ্যান

IPL 2022: বিরাট-ম্যাক্সওয়েলদের সামনে একাধিক নজিরের হাতাছানি, আরসিবিকে চিন্তায় রাখবে উইলিয়ামসনের পরিসংখ্যান

শনিবার চলতি আইপিএল-এর ডবল হেডারের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দুই ম্যাচে হারের পর লাগাতার চার ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে হায়দরাবাদ। অপর দিকে, প্রথম ম্যাচ হারলেও লাগাতর জিতে ব্যাঙ্গালোর ৭ ম্যাচে ৫টি জয় নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। এই ম্যাচে একাধিক নজির তৈরি হতে পারে।

জাহির খানকে টপকে যাওয়ার সুযোগ সিরাজের সামনে:

জাহির খানকে টপকে যাওয়ার সুযোগ সিরাজের সামনে:

এই ম্যাচেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা জাহির খানকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে মহম্মদ সিরাজের সামনে। আর চার উইকেট পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৫০টি উইকেট সংগ্রহের নজির গড়বেন সিরাজ। জাহির খানকে ছাপিয়ে আরসিবির হয়ে এত সংখ্যক উইকেট শিকার করা প্রথম বোলারহ হবেন সিরাজ। আগে থেকেই এই তালিকায় রয়েছেন বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল এবং হর্ষল প্যাটেল।

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে ভুবনেশ্বর কুমার:

আইপিএল-এ ১৫০ উইকেটের সামনে ভুবনেশ্বর কুমার:

এই ম্যাচে একটি উইকেট পেলেই হরভজন সিংকে টপকে আইপিএল-এ ষষ্ঠ বোলার হিসেবে ১৫০ উইকেটের মালিক হবেন ভুবনেশ্বর কুমার।

টি-২০ ক্রিকেটে আট হাজার রানের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:

টি-২০ ক্রিকেটে আট হাজার রানের সামনে গ্লেন ম্যাক্সওয়েল:

এই ম্যাচে ৩১ রান করলেই টি-২০ ক্রিকেটে দারুণ এক নজির স্পর্শ করবেন গ্লেন ম্যাক্সওয়েল। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি ছুঁয়ে ফেলবেন আট হাজার রান।

টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের সামনে দীনেশ কার্তিক:

টি-২০ ক্রিকেটে ৬৫০০ রানের সামনে দীনেশ কার্তিক:

এই ম্যাচে আর ৭ রান করলেই টি-২০ ক্রিকেটে ব্যক্তিগত সাড়ে ছয় হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন দীনেশ কার্তিক। পাশাপাশি এই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেলে নিজের আইপিএল কেরিয়ারে ২০০ নম্বর ইনিংসটি খেলবেন কার্তিক।

আইপিএল-এ ৬৫০০ রান পূর্ণ করতে পারেন বিরাট কোহলি:

আইপিএল-এ ৬৫০০ রান পূর্ণ করতে পারেন বিরাট কোহলি:

আইপিএল ২০২২-এ একেবারেই ছন্দে নেই বিরাট কোহলি। তবে ছন্দ হাতড়ে বেড়ালেও বিরাটের মানের ক্রিকেটার যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারে। সানরাইজার্সের বিরুদ্ধে যদি বিরাট নিজের ফর্ম ফিরে পান এবং ৯৮ রান করতে পারেন তা হলে বিশ্বের সেরা টি-২০ লিগে সাড়ে ছয় হাজার রান পূর্ণ করতে পারবেন তিনি।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

৭৮ রান করলে টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন এইডেন মার্করাম। ৩৬ রান করলে টি-২০ ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করবেন অভিষেক শর্মা। আর চারটি ছয় মারলে টি-২০ ক্রিকেটে ১৫০ ছয়ের মালিক হবেন কেন উইলিয়ামসন। নিকোলাস পুরান আইপিএল-এ অর্ধশত ছক্কা থেকে মাত্র একটি দূরে।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

আরসিবির বিরুদ্ধে কেন উইলিয়ামসনের গড় ৫৮.৫০। বাগিচা শহরের দলটির বিরুদ্ধে আটটি ইনিংসে তাঁর সংগ্রহ ৩৫১ রান। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অপরাজিত এখনও পর্যন্ত এসআরএইচ। দীনেশ কার্তিক এই আইপিএল-এ এখনও পর্যন্ত আউট হয়েছে মাত্র এক বার। ২০৫.৮৮ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ এখনও অবধি ২১০ রান। মোট ১০ বারের সাক্ষাতে আরসিবি জিতেছে ৮ বার এবং এসআরএইচ জিতেছে ১১ বার। একটি ম্যাচের কোনও ফলাফল হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+