IPL 2022: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের মুখোমুখি লখনউ, কী কী রেকর্ড এই ম্যাচে স্পর্শ করতে পারেন ক্রিকেটাররা

IPL 2022: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মুম্বইয়ের মুখোমুখি লখনউ, দেখে নিন কী কী নজির তৈরি হতে পারে এই ম্যাচে

হারতে হারতে দেওয়ালের সঙ্গে প্রায় মিশে যাওয়া মুম্বই ইন্ডিয়ান্স রবিবার (২৪ এপ্রিল) মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের। আইপিএল-এর সফলতম দল মুম্বই চলতি মরসুমে সাত ম্যাচের সাতটিতেই পরাজিত হয়েছেন। অপর দিকে, লখনউ ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। এই ম্যাচের ভাগ্য কোন দলের দিকে ঢলবে তা সময়ই বলবে। তবে এই ম্যাচে দুই দলের একাধিক ক্রিকেটারের সামনেই রয়েছে বিভিন্ন নজির স্পর্শের হাতছানি।

আইপিএল-এ ১৫০টি ছয় মারার নজিরের সামনে কে এল রাহুল:

আইপিএল-এ ১৫০টি ছয় মারার নজিরের সামনে কে এল রাহুল:

এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৫টি ছয় মারলে আইপিএল কেরিয়ারের দেড়শোটি ছয়ের মালিক হবেন কে এল রাহুল। রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়না, রবীন উথাপ্পা এবং অম্বতি রায়ুডুর পর সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির স্পর্শ করবেন তিনি।

আইপিএল-এ ধোনিকে টপকানোর সুযোগ কাইরন পোলার্ডের সামনে:

আইপিএল-এ ধোনিকে টপকানোর সুযোগ কাইরন পোলার্ডের সামনে:

এই ম্যাচে দু'টি ছয় মারলে আইপিএল-এ সর্বাধির ছয় মারার নিরিখে ধোনিকে টপকে যাবেন কাইরন পোলার্ড। ক্রিস গেইল, এবি ডেভিলিয়ার্স, রোহিত শর্মার পরই চতুর্থ স্থানে জায়গা করে নেবেন তিনি। পাশাপাশি আইপিএল-এ একটি ফ্রাঞ্চাইজির হয়ে একশোটি ক্যাচ নেওয়ার রেকর্ড নেই কোনও ফিল্ডারের (উইকেটরক্ষক ছাড়া)। লখনউ-এর বিরুদ্ধে দু'টি ক্যাচ নিতে পারলে সেই রেকর্ড স্পর্শ করবেন কাইরন পোলার্ড।

আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করার সুযোগ মার্কাস স্টইনিসের কাছে:

আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করার সুযোগ মার্কাস স্টইনিসের কাছে:

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টইনিসের সামনে সুযোহ রয়েছে এই ম্যাচে আইপিএল-এ ১০০০ রান পূর্ণ করার। ১৪ রান করলেই এই কৃতিত্ব অর্জন করবেন তিনি। ৬২ রান করলে টি-২০ ক্রিকেটে ৪০০০ রান স্পর্শ করবেন স্টইনিস।

আইপিএল-এ এক হাজার রান স্পর্শের সুযোগ দীপার হুডার কাছেও:

আইপিএল-এ এক হাজার রান স্পর্শের সুযোগ দীপার হুডার কাছেও:

এই ম্যাচে আইপিএল কেরিয়ারে এক হাজার রান পূর্ণ করার সুযোগ রয়েছে দীপক হুডার কাছেও। এই মাইলস্টোন স্পর্শ করতে হুডার প্রয়োজন ৩২ রান।

টি-২০ ক্রিকেটে ৪৫০০ রানের সামনে সূর্যকুমার যাদব:

টি-২০ ক্রিকেটে ৪৫০০ রানের সামনে সূর্যকুমার যাদব:

এই ম্যাচে ৩৩ রান করলেই ফর্মে থাকা সূর্যকুমার টি-২০ ক্রিকেটে সাড়ে চার হাজার রান পূর্ণ করতে পারবেন।

অন্যান্য নজির:

অন্যান্য নজির:

একটি ছয় মারলে আইপিএল-এ ৫০টি ছয় মারার নজির গড়বেন ক্রুণাল পান্ডিয়া। ২২ রান করলে টিম ডেভিড টি-২০ ক্রিকেটে ২০০০ রান পূর্ণ করবেন। আর সাতটি চার মারলে ঈশান কিষান টি-২০ ক্রিকেটে ১৫০টি চারের মালিক হবেন। সূর্যকুমার যাদব আর দু'টি ক্যাচ ধরলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক ক্যাচ ধরার তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নেমেব অম্বতি রায়ডুকে সরিয়ে।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

শেষ ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচই ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই মরসুমে এখনও সাতটি ম্যাচ হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারাই প্রথম দল যারা আইপিএল-এ প্রথম সাতটি ম্যাচে পরাজিত হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কে এল রাহুলের গড় ৭৬.৪০ এবং সংগ্রহ ৭৬৪ রান যা যে কোনও ব্যাটসম্যানের থেকে বেশি (অন্তত দশ ইনিংস খেলেছেন তাঁদের উপর এই পরিসংখ্যান কার্যকরী)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+