IPL 2022: পাঞ্জাব-মুম্বই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, রেকর্ড বুকে নাম তোলার সুযোগ রোহিত-পোলার্ডের সামনে

পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির, রেকর্ড বুকে নাম তোলার সুযোগ রোহিত-পোলার্ডের সামনে

আইপিএল ২০২২-এর শুরুটা একেবারেই প্রত্যাশা মতো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে এখনও একটিতেও জয় পায়নি রোহিত শর্মার দল। আইপিএল-এর সফলতম দলের এই পরাফরম্যান্সে স্বভাবতই হতাশ সমর্থকেরা। বাণিজ্যনগরীর এই দল বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। পাঞ্জাব কিংস শেষ চার ম্যাচে দু'টি জিতেছে এবং দু'টি হেরেছে। শেষ ম্যাতে পরাজিত হয়েছে ময়ঙ্ক আগারওয়ালের দল। ফলে দুই দলই মাঠে নামবে জয়ের সরণিতে ফিরতে। পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচে তৈরি হতে পারে একাধিক নজির। এক ঝলকে দেখে নিন সেই গুলি।

আইপিএল-এ পাঁচশোটি চারের মালিক হওয়ার পথে রোহিত শর্মা:

আইপিএল-এ পাঁচশোটি চারের মালিক হওয়ার পথে রোহিত শর্মা:

এই ম্যাচে একটি চার মারতে পারলে পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ পাঁচশোটি চার মারার নজির গড়বেন রোহিত শর্মা। শিখর ধাওয়ান, বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার এবং সুরেশ রায়নার পর এই কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শততম ক্যাচের সামনে পোলার্ড:

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শততম ক্যাচের সামনে পোলার্ড:

এই ম্যাচে চারটি ক্যাচ ধরলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একশোটি ক্যাচ ধরার নজির গড়বেন কাইরন পোলার্ডা। আইপিএল-এ কোনও ক্রিকেটার এর আগে একটি ফ্রাঞ্চাইজির হয়ে একশোটি ক্যাচ ধরেনননি।
একই সঙ্গে আর ২৬ রান করলে টি-২০ ক্রিকেটে ১১৫০০ রান পূর্ণ করবেন পোলার্ড।

দশ হাজার টি-২০ রানের সামনে রোহিত:

দশ হাজার টি-২০ রানের সামনে রোহিত:

এই ম্যাচে ২৫ রান করলে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে দশ হাজার রান পূর্ণ করবেন রোহিত শর্মা।

আইপিএল-এ আড়াই হাজার রানের সামনে সূর্যকুমার যাদব:

আইপিএল-এ আড়াই হাজার রানের সামনে সূর্যকুমার যাদব:

এই ম্যাচে ৩৯ রান করলে আইপিএল কেরিয়ারে আড়াই হাজার রানের মাইলল্টোন স্পর্শ করবেন সূর্য কুমার যাদব।

জরুরি তথ্য:

জরুরি তথ্য:

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে আটটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে পাঞ্জাব কিংস। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ২০১৩ সালে ম্যাচটি জিতেছিল তারা। এটি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫০তম ম্যাচ হতে চলেছে ঈশান কিষানের। পাঞ্জাব কিংসের হয়ে মাঠে ব্যাট হাতে নামার সঙ্গে আইপিএল-এ শততম ইনিংসটি খেলতে নামবেন ময়াঙ্ক আগারওয়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+